
অনলাইন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মেলেনা জবাব:
জাসদ অফিসের ঘটনা নিয়ে জনাব আব্দুল্লাহহিল কাইয়ুমের প্রশ্ন। একেবারে একাডেমিক দিক থেকেই এর জবাব/ ব্যাখ্যা জানা জরুরি, ভালো সাংবাদিকতার জন্যই। সংবাদ মাধ্যম, সাংবাদিকতা নিয়ে নানা তর্জন-গর্জন এবং জ্ঞানীজনের নানা কথা শুনি। কেউ কি বলবেন কিছু ???
মূল প্রশ্ন: ….
জাসদ অফিসে কয়েক ঘন্টা ধরে মব চললো। জাসদের কেন্দ্র-জেলা-মহানগর-উপজেলা-এবং সহযোগী ছাত্র-যুব-নারী-শ্রমিক- কৃষক-সাংবাদিক- আইনজীবী সংগঠনের নেতারা আটকা পড়ে থাকলো। একটা মিডিয়ার রিপোর্টার, ফটো জার্নালিস্ট, ক্যামেরা ক্রু জাসদ অফিসের সিড়ি ভেঙ্গে উপরে উঠে ঘটনা বাস্তবে সরজমিন দেখলো না, ঘন্টার পর ঘন্টা নিচে দাঁড়িয়ে থাকলো আর লিখে দিলো, সম্প্রচার করলো, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের গোপন বৈঠক হচ্ছে। পুলিশ যে বক্তব্যই দিক, তারা কিন্তু তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার চিঠি, সভায় অংশগ্রহণকারীদের নাম, সাংগঠনিক পরিচয়-পদ-পদবিসহ উপস্থিতির স্বাক্ষরের কাগজ, সভার এজেন্ডা দেখেছে। মিডিয়ার কেউ তা দেখতেও আসেনি, দেখতেও চায়নি।নেতাদের আটক করে নিয়ে যাওয়ার সময়েও তো তাদের জিজ্ঞেস করতে পারতো আপনার পরিচয় কী? আব্দুল্লাহহিল কাইয়ুম জানতে চেয়েছেন: ভারতে সরকারের দালাল মিডিয়াকে গদি মিডিয়া, চটিচাটা মিডিয়া বলে। বাংলাদেশে কী বলা হবে?##
* মালিক কিছু বলেনি
* সরকার কোন ব্রিফিং করেনি, বরং পুলিশ সাংবাদিকের কাজ করেছে, আটক সবার পরিচয় অনুসন্ধান করেছে।
* রিপোর্টের একমাত্র সোর্স যারা মব করেছে। রিপোর্টার এবং ক্যামেরাম্যনরা সেই শুনেই নিউজ করেছে। অফিসে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যারা ব্রেকিং নিউজ দিলেন, পরে আপডেট করলেন সেই ‘মহাজন’দের বক্তব্য কি?
Bulbul Ahsan’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















