, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই ২৪-এর আচরণ”

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ০ পড়া হয়েছে

অনলাইনসোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কসম আল্লাহর! একজন বয়স্ক মানুষের গায়ে হাত তোলার মতো জঘন্য আচরণ কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। রাজনৈতিক মতাদর্শ যার যার থাকতে পারে, কিন্তু একজন মানুষের বয়স, সম্মান ও মানবিক মর্যাদার প্রতি ন্যূনতম শ্রদ্ধাটুকু কি হারিয়ে ফেলেছি আমরা?
হয়তো তাঁর অপরাধ এতটুকুই, তিনি বাংলার মুক্তির কথা বলেছেন, স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করেছেন। কিন্তু তাই বলে তাঁকে অপমান করার, প্রকাশ্যে গালে চড় মারার অধিকার কে দিয়েছে কাউকে?
একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, আজ যাঁর বাবার বয়সী একজন মানুষের গায়ে হাত তুললেন, কাল যদি আপনার নিজের বাবার সঙ্গে কেউ এমন আচরণ করে, তখন আপনার কেমন লাগবে?
রাজনীতি কি আমাদের এতটাই অমানুষ করে দিচ্ছে যে, আমরা নিজের বাবা-মায়ের বয়সী মানুষকেও সম্মান করতে ভুলে যাচ্ছি? কোন মায়ের গর্ভে জন্ম নিয়েছে সেই তরুণ? কোন বাবা নিজের ঘাম ঝরিয়ে তাকে মানুষ করেছেন? অথচ আজ সেই বয়সী মানুষের গায়ে হাত তুলতে তার হাত একটুও কাঁপল না!
মনে রাখবেন, রাজনৈতিক মতের পার্থক্য থাকতে পারে, প্রতিবাদ করার অধিকার সবার আছে। কিন্তু গালিগালাজ, অপমান, শারীরিক নির্যাতন কিংবা প্রতিহিংসা কখনোই রাজনীতি হতে পারে না।
২৪-এর পরিবর্তন কি আমরা এমন বাংলাদেশ গড়ার জন্য চেয়েছিলাম, যেখানে ভিন্নমত প্রকাশ করলেই মানুষকে অপমানিত হতে হবে?
আমরা এমন রাজনীতি চাই না, যেখানে ক্ষমতা কিংবা মতাদর্শের দাপটে মানুষের মানবিকতা হারিয়ে যায়। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে একজন বৃদ্ধ মানুষও নিরাপদে নিজের মত প্রকাশ করতে পারবেন।
যে ব্যক্তি এমন আচরণ করেছেন, তাঁর পরিচয় ও রাজনৈতিক অবস্থান যা-ই হোক, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।
প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। মানুষের প্রতি সম্মান ফিরুক।
হায়রে রাজনীতি! ক্ষমতার লড়াইয়ে আমরা কি মানুষ হওয়ার শিক্ষাটুকুও হারিয়ে ফেলছি?
একটি কথা মনে রাখবেন, রাজনৈতিক পরিচয় বদলাতে পারে, ক্ষমতা বদলাতে পারে, কিন্তু বাবা-মায়ের সম্মান এবং মানবিকতার মূল্য কখনো বদলায় না।

New all Update’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

জুলাই ২৪-এর আচরণ”

প্রকাশের সময় : এক ঘন্টা আগে