, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুড়ল টাকা ও নথিপত্র

  • প্রকাশের সময় : ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১০ পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। তবে আগুনে কী পরিমাণ নগদ টাকা পুড়ে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দিনভর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলসহ নানা কর্মকাণ্ড চালান।

এরই ধারাবাহিকতায় সন্ধ্যার পর পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুড়ল টাকা ও নথিপত্র

প্রকাশের সময় : ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬