
তবে লজিক বাড়ানো উচিত। সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
একটা হচ্ছে, আমি ইমপোর্ট বাড়াচ্ছি। এটা স্বাভাবিক কারণ। এখন পেট্রলের দাম বেড়েছে। আরেকটা হচ্ছে, দেশ থেকে টাকা পাচার করছি।
এর আগে গত সরকারের আমলে ডলার প্রাইজ ফিক্স রেখে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। সুতরাং এটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না।
ডলার জমা রেখে আরো বেশি ঋণ নেওয়া যাবে
তিনি বলেন, ডিমান্ড ফর ডলার যদি বাড়ে, আমার কিন্তু এক্সেস সাপ্লাই আছে, খেয়াল করে দেখেন, আমার রেমিট্যান্স অনেক বেড়েছে। ডলার সাপ্লাই বেড়েছে। ডলার সাপ্লাইন বাড়া সত্ত্বেও যখন যখন প্রাইজ বাড়ছে তার মানে, একটা ইনডিকেটর হলো, আমার ইমপোর্ট আস্তে আস্তে বাড়বে।
আর এটা না হলে, আরেকটা আরো ডেঞ্জেরাস, আমার ইমপোর্ট বাড়ছে না, তাহলে ডিমান্ড কোত্থেকে? তার মানে টাকা পাচার হচ্ছে। এই চিন্তা মাথায় রাখতে হবে। ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে প্রাইজ তৈরি হয়। অবশ্য আমার লজিক বলে, ইমপোর্ট আস্তে আস্তে বাড়বে এবং এই প্রসেসে ডলার প্রাইজ বাড়বে।
তিনি জানান, দেখেন, ভারতীয় অর্থনীতিতে রুপি ৮২ থেকে এখন ৯৬ এর কাছাকাছি চলে যাচ্ছে। কারণ, ডলারের একটা সমস্যা, ডলারের নিজেরই ওয়েট কমে যাচ্ছে। সুতরাং এর দাম বাড়বে। এখন আমি কেন কমাব? আমার কথা হলো, ডলারের প্রাইজ যদি ১২৪ হয়, এবং আরেকটা কান্ট্রিতে এর প্রাইজ ২০০ হয়, তাহলে কি বলবেন, ২০০ মানে অনেক খারাপ ইকোনমি? উত্তর হচ্ছে, না। জাপানে ১ ডলারে ২০০ এর ওপরে। তার মানে, এক্সেঞ্জ রেট দিয়ে ইকোনমিকে বোঝায় না। ডলার প্রাইজ তৈরি হবে ডিমান্ড সাপ্লাইয়ের ফলে। দুটোর এডভান্টেজ আছে। আমার যখন ডলার প্রাইজ বাড়বে, ইন্ডাস্ট্রি দেশে উৎপাদন হবে। ইকোনমিকে বোঝা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখানে সরকারের ব্যাখ্যা এবং আমাদের মতো লোকজনের ব্যাখ্যা পরিষ্কার থাকা উচিত।





















