
এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদনে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৮৪ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৯৬৪ জন।





















