, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘তুমিই সেরা’, নিককে নিয়ে প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট

  • প্রকাশের সময় : ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৫ পড়া হয়েছে
ভালোবাসার মানুষের জন্য ব্যস্ততার মাঝেও সময় বের করে নেওয়ার নামই যেন ভালোবাসা। আর সেই ভালোবাসারই এক মিষ্টি উদাহরণ তৈরি করলেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে কারওয়া চৌথের বিশেষ গুরুত্ব বুঝে নিজের ব্যস্ত কনসার্ট সফরসূচি সামলে বাড়ি ফিরেছেন তিনি। স্বামীর এমন ভালোবাসায় আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা।

৩০ অক্টোবর ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে কারওয়া চৌথ উদ্‌যাপনের কয়েকটি ছবি প্রকাশ করেন প্রিয়াঙ্কা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতেই বিশেষ এই দিনটি কাটিয়েছেন তিনি। ছবিতে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকেও দেখা যায়।

ছবির ক্যাপশনে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার মানুষটির মতো আর কেউ নেই, তুমিই সেরা’। একইসঙ্গে তিনি জানান, কারওয়া চৌথ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা নিককে আলাদা করে বোঝাতে হয়নি। বরং নিজ উদ্যোগেই কনসার্ট সফরের ব্যস্ত সূচি সামলে এই বিশেষ দিনে পরিবারের পাশে থাকার ব্যবস্থা করেছেন নিক। স্বামীর এমন ভালোবাসার প্রশংসা করে প্রিয়াঙ্কা আরও লিখেছেন, ‘এমন ভালোবাসা সবার জীবনেই আসুক।’

এদিন লাল রঙের শারারায় সেজেছিলেন অভিনেত্রী। শেয়ার করা ছবির একটিতে দেখা যায়, মেয়ে মালতির ছোট্ট জুতা দিয়ে নিজের মুখ আড়াল করে রেখেছেন নিক। অন্য ছবিতে কারওয়া চৌথের ঐতিহ্যের অংশ হিসেবে মঙ্গলসূত্রসহ নিজের সাজসজ্জার কিছু অনুষঙ্গ তুলে ধরেছেন প্রিয়াঙ্কা।

অভিনেত্রীর এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস। মন্তব্যের ঘরে অনেকেই নিকের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, প্রিয়াঙ্কার সংস্কৃতিকে নিক যেভাবে সম্মান করেন এবং নিজের জীবনের অংশ করে নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আরেকজনের মন্তব্য, বিদেশে বসবাস করলেও নিজের শিকড় ও সংস্কৃতিকে ভুলে যাননি প্রিয়াঙ্কা।

বর্তমানে ভাই জো ও কেভিন জোনাসের সঙ্গে ‘বার্নিং আপ ট্যুর অল ওভার অ্যাগেইন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিক। গত ২০ আগস্ট নিউইয়র্ক থেকে শুরু হওয়া এই সংগীত সফর চলবে ডিসেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে কনসার্ট করার কথা রয়েছে তাদের।

এদিকে কাজের ব্যস্ততাও কম নয় প্রিয়াঙ্কার। এস এস রাজামৌলির পরিচালনায় ‘বারাণসী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বিরাজ সুকুমারন।

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়।

জনপ্রিয়

‘তুমিই সেরা’, নিককে নিয়ে প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট

প্রকাশের সময় : ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬