
অনলাইন সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, শেষ দেখে ছাড়ব’: দ্য ওয়ালে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা!
বিশেষ প্রতিনিধি :-
দেশে ফিরে আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনে জড়িতদের বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল-এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক একান্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই ক্ষোভ ও রাজনৈতিক প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি ও নিজ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, “আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তখন শেষ দেখে ছাড়ব।” তিনি আরও জোর দিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যারা হামলা ও নির্যাতন চালিয়েছে, তাদের একজনকেও ছাড় দেওয়া হবে না।
তবে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, দেশে নামার পর বিমানবন্দরেই তাঁর ওপর হামলা বা হত্যার চেষ্টা হতে পারে। নিজের পাশাপাশি তাঁর সঙ্গে ফেরা অন্যদের জীবনের ঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া সাক্ষাৎকারে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট,
আওয়ামী লীগের আগামী নেতৃত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে একাধিক মন্তব্য করেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Hero Jero’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















