
|
14:26 (3 hours ago)
|
|
||
|
||||
রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী।
—————————— —————————— –
·অনলাইন বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ফিরোজ আলম পরশ,
ফিরোজ আলম পরশ,
রামগতি (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে খাল খননের পর খালের পাশের সড়কটি ধীরে ধীরে ভাঙনের মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, খাল খননের পর প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়ায় রাস্তার বড় একটি অংশ খালের দিকে বিলীন হয়ে যাচ্ছে।
এতে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
দ্রুত সড়কটি সংস্কার এবং খালের পাড়ে টেকসই ও স্থায়ী রক্ষা বাঁদের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
ফিরোজ আলম পরশ
রামগতি (লক্ষীপুর) প্রতিনিধি
০১৭৩৪৯২৪০৯০






















