, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

ধানমন্ডি বারে ছাত্রদল নেতাদের মারধর:বারের১১ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৮ পড়া হয়েছে
মারধরের শিকার ছাত্রদলের নেতা–কর্মীরা। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের কনকর্ড টাওয়ারে অবস্থিত কয়লা নামের একটি বারে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের ঘটনায় করা মামলায় ওই বারের ব্যবস্থাপক, বাউন্সারসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গতকাল রাতে ঘটনার সময় আটক করা দুই ছাত্রলীগ নেতাও রয়েছেন।

আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাত ১২টার পর বারের সামনে ও ভেতরে মারধরের শিকার হন ছাত্রলীগের নেতা–কর্মীরা। মারধরের শিকার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বাদী হয়ে আজ দুপুরে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা  বলেন, ছাত্রদল নেতার করা মামলায় তিন ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর কিছুক্ষণ পর সুমনকে ছাড়াতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সেখানে উপস্থিত হন। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটকের চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে গিয়ে আশ্রয় নেন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে বারের কর্মীরা কনকর্ড টাওয়ারের প্রবেশ ফটক বন্ধ করে দিয়ে লাঠি, লোহার রড ও হকিস্টিক নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বেধড়ক মারধর করেন।

এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল কর্মী আকাশ আহত হন। তাঁদের মাথা ফেটে যায়। পরে তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রাজা, সুমনসহ বারের নিরাপত্তাকর্মীদের আটক করে থানায় নিয়ে যায়।

মারধরের শিকার ছাত্রদল নেতা মোতাহার হোসেন  বলেন, সুমন ও রাজাকে ধরতে গেলে বারের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ তাঁদের কাছে ছিল। নিরাপত্তাকর্মী ও বাউন্সারদের হামলায় তিনিসহ তিনজন আহত হন।

জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

ধানমন্ডি বারে ছাত্রদল নেতাদের মারধর:বারের১১ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬