, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

  • প্রকাশের সময় : ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ১৬ পড়া হয়েছে
অনলাইন রবিবার, ১৬ আগস্ট ২০২৬
নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্রাইম এবং গোয়েন্দা শাখার বিশেষ যৌথ উদ্যোগে উদ্ধার হওয়া ৮০টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: কালবেলা
নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্রাইম এবং গোয়েন্দা শাখার বিশেষ যৌথ উদ্যোগে গত এক মাসে উদ্ধার হওয়া ৮০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত ফোনগুলো হস্তান্তর করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো অক্ষত অবস্থায় ফেরত পেয়ে উপস্থিত মালিকরা জেলা পুলিশের প্রতি সন্তোষ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি, ক্রাইম ও ডিবি শাখার সমন্বয়ে গঠিত বিশেষ টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। হারিয়ে যাওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয়

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

প্রকাশের সময় : ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬