
অনলাইন শনিবার, ২১ নভেম্বর ২০২৬
নড়াইলে অগ্নি’সংযো’গের ঘটনায় সংবাদ শিরোনাম নিয়ে জ. ই. মামুনের সমালোচনা!
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:-
নড়াইলে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার সংবাদ পরিবেশন এবং এর শিরোনামে ব্যবহৃত শব্দচয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জ. ই. মামুন।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম উপস্থাপনের ধরন নিয়ে প্রশ্ন তোলেন। ফেসবুক পোস্টে জ. ই. মামুন উল্লেখ করেন, নড়াইলে মানুষের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, অথচ এমন একটি সংবেদনশীল ঘটনার সংবাদ শিরোনামেও ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’ শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এই জ্যেষ্ঠ সাংবাদিক তার পোস্টে লেখেন, “যেন কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা করা, আগুন দেওয়া কোনো অন্যায় নয়! হায় রে প্রথম আলো, হায় রে স্বাধীন সংবাদপত্র!”
জ. ই. মামুনের এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেন এবং গণমাধ্যম সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটির মন্তব্যের ঘরে অনেকেই সহিংসতা ও অগ্নিসংযোগের মতো অপরাধমূলক ঘটনার সংবাদ পরিবেশনে গণমাধ্যমের পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং শব্দচয়নের সংবেদনশীলতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরছেন। অন্যদিকে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা ও প্রেক্ষাপট নিয়েও সামাজিক মাধ্যমে নানা ধরনের বিশ্লেষণ ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে
জ. ই. মামুন
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















