, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াদিল্লির হোটেলে ভয়াবহ আগুন: চিকিৎসায় গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি নুরুল আমিন

  • প্রকাশের সময় : ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১১৯ পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশির নাম মো. নুরুল আমিন।

​বৃহস্পতিবার (৪ জুন) রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।

​গতকাল বুধবার (৩ জুন) দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ছিল এবং ওপরের তলাগুলো হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

​ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক। বাকিদের মধ্যে বাংলাদেশের নুরুল আমিন ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই আগুনের ঘটনায় বিশেষভাবে দুটি বাংলাদেশি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত ভারতে উন্নত চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে তারা নয়াদিল্লি গিয়েছিলেন এবং হাসপাতালের কাছাকাছি হওয়ায় মালভিয়া নগরের ওই হোটেলটিতে অবস্থান করছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সুস্থ হওয়ার বদলে তাদের পড়তে হয় এই ভয়াবহ ট্র্যাজেডির মুখে।

বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে প্রাণ হারানো নুরুল আমিনের মরদেহ যত দ্রুত সম্ভব আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরিয়ে আনার জন্য তারা সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত অন্য বাংলাদেশিদেরও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

জনপ্রিয়

নয়াদিল্লির হোটেলে ভয়াবহ আগুন: চিকিৎসায় গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি নুরুল আমিন

প্রকাশের সময় : ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬