, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পোশাক ছিঁড়ে দেন’! ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রাক্তন সুইৎজ়ারল্যান্ড সুন্দরীর, রিপোর্ট দিল ডেমোক্র্যাট

  • প্রকাশের সময় : ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১১ পড়া হয়েছে

কিউল সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বয়স যখন ২৪, তখন ট্রাম্পের সঙ্গে প্রথম বার সাক্ষাৎ হয়েছিল। ট্রাম্প তাঁকে আমেরিকার ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে অতীতে অশালীন ভাবে স্পর্শ করেছিলেন বলে অভিযোগ করেছিলেন। এ বার প্রাক্তন মিস সুইৎজ়ারল্যান্ডের অভিযোগ, ১৯৯৩ সালের ওই অনুষ্ঠানে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। আমেরিকার বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি একটি রিপোর্ট দিয়ে এই দাবি করেছে। ঘটনা নিয়ে তদন্তের তথ্যও রয়েছে রিপোর্টে। ইউএস হাউস ডেমোক্র্যাট-এর ওই তদন্তে রিপোর্টে যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের যোগেরও উল্লেখ রয়েছে। শাসক রিপাবলিকান যদিও জানিয়েছে, ‘প্রেসিডেন্টের কৃতিত্ব’ থেকে নজর ঘোরাতেই বিরোধীরা এ সব করছে।

৫৩ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে ডেমোক্র্যাটিক পার্টি। সেটি ‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে অভিযোগকারিণী কিউলের বেশ কয়েকটি সাক্ষাৎকার রয়েছে। তিনি অভিযোগ করেছেন, ১৯৯৩ সালে ‘ব্রুটাল’ ফ্যাশন অনুষ্ঠানের সময় তাঁকে ধর্ষণ করেন ট্রাম্প। আটলান্টিক সিটিতে ট্রাম্পেরই প্লাজ়া হোটেলের একটি ঘরে তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। তার আগে দু’জনে বেশ কিছু ক্ষণ সময় কাটিয়েছিলেন এপস্টিনের সঙ্গে।

জনপ্রিয়

‘পোশাক ছিঁড়ে দেন’! ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রাক্তন সুইৎজ়ারল্যান্ড সুন্দরীর, রিপোর্ট দিল ডেমোক্র্যাট

প্রকাশের সময় : ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬