পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
প্রকাশের সময় :
০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬
৪৫
পড়া হয়েছে
অনলাইন সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ছাত্রদলের একাংশ। বিএনপির বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ তুলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
ছাত্রদলের পক্ষ থেকে ক্যাম্পাসে পোস্টারিংও করেছেন নেতাকর্মীরা।আজ সোমবার সকালে কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়। পোস্টারগুলোতে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা’ শিরোনামে বিভিন্ন বক্তব্য লেখা ছিল।
তবে দুপুরের মধ্যে কলেজ প্রশাসনের উদ্যোগে পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়।
পোস্টারিংয়ে নেতৃত্ব দেওয়া ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (পদ স্থগিত) শেখ পারভেজ মোশাররফ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর অসামাজিক বক্তব্যের কারণে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্টারিং করা হয়েছে। সে সামাজিকভাবে মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। এভাবে তো একটা রাজনীতি হতে পারে না।