, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কিনা সে সিদ্ধান্ত:এটা সম্পূর্ণ  তাঁর বিষয়ত্রিবেদী

  • প্রকাশের সময় : ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৮৭ পড়া হয়েছে
অনলাইন বুধবার, ২৯ জুলাই, ২০২৬
\]প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না—সে বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের সরকারের ওপর ছেড়ে দিয়েছে ভারত। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়েছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাচ্ছেন কি না, সে প্রশ্নে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।এটা সম্পূর্ণ  তাঁর বিষয়। তবে তাঁরা অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় আছেন। নিকট ভবিষ্যতে এই সফর হবে বলে তিনি আশাবাদী।

আজ বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিয়ে আসার পর দীনেশ ত্রিবেদীর এটাই প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো।

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা আবার চালু হওয়ার কথা উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, ‘ভারত ও বাংলাদেশ উভয় দেশের জনগণের জন্য এটা খুবই সুবিধাজনক। দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক। আমাদের শুধু সীমান্ত নয়, অভিন্ন সংস্কৃতি ও স্বপ্নও রয়েছে। তাই বৈঠকটা খুবই ভালো হয়েছে। উভয় পক্ষের জনগণের জন্য লাভজনক হয়, এমন সম্পর্কের ভিত্তি গড়ে তোলার অপেক্ষায় রয়েছি আমরা।’

আলোচনা মাত্র শুরু হলো উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা সামনে আরও কথা বলব। আমি সে অপেক্ষায় আছি।’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে কি না, সে প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক। জবাবে ভারতের হাইকমিশনার বলেন, ‘ব্রিকস নিয়ে আমাদের এখানে আলোচনা হয়নি। আমি মনে করি, এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। আমাদের দিক থেকে বলতে পারি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে নিকট ভবিষ্যতে এটা হবে বলে আমরা খুবই আশাবাদী। আমরা সেটার অপেক্ষায় আছি।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কিনা সে সিদ্ধান্ত:এটা সম্পূর্ণ  তাঁর বিষয়ত্রিবেদী

প্রকাশের সময় : ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬