
অনলাইন,রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক ভারত সফরে গেলে আটক করে শেখ হাসিনাশর্ত জুড়ে দেয়?
বিডিআরের সাবেক পরিচালক আ ল ম ফজলুর রহমান একটু আগে ইন্টারেস্টিং একটা স্ট্যাটাস দিয়েছেন।
অনেকেরই মনে থাকার কথা, ২০১৭ সালে লেবাননের তৎকালীন প্রধানমন্ত্রী সাদ হারিরি যখন সৌদি আরবের আমন্ত্রণে দেশটা সফরে যান, তখন সৌদি আরব তাকে কিডন্যাপ করে আটকে রাখে।
বেশ কয়দিন পর্যন্ত তার কোনো খোঁজ-খবর ছিল না। এরপর হঠাৎ একদিন বন্দী অবস্থায় রিয়াদ থেকেই তিনি টিভি ভাষণের মাধ্যমে প্রধামন্ত্রীত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন। তার পদত্যাগের ঘোষণা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল, চোখের পানি আটকে রাখতে তার বেশ কষ্ট হচ্ছিল।
প্রায় দুই সপ্তাহ পর্যন্ত হারিরি সৌদি আরবে আটক থাকেন। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর হস্তক্ষেপে তিনি মুক্তি লাভ করেন এবং রিয়াদ থেকে প্রথমে প্যারিসে, এবং এরপর সেখান থেকে বৈরুতে ফেরত যান।
এর কিছুদিন পর তিনি পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেন।
ফজলুর রহমান হারিরির ঐ ঘটনার কথা স্মরণ করে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন:
“আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে সাদ হারিরির মতো যদি ভারত তাঁকে আটক করেআটক করে শেখ হাসিনাকে ফেরত নেয়ার শর্ত জুড়ে দেয় তাঁর মুক্তির জন্য তাহলে কি হবে? শেখ হাসিনাকে ফেরত নেয়ার শর্ত জুড়ে দেয় তাঁর মুক্তির জন্য তাহলে কি হবে? কে ফেরত নেয়ার শর্ত জুড়ে দেয় তাঁর মুক্তির জন্য তাহলে কি হবে?
এক্ষেত্রে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুক্তির জন্য তেমন কিছু কি করতে পারবে? এসব বিষয়ে গুরুত্ব দিয়ে তাঁর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নিতে সবিনয় অনুরোধ করছি।”
যদিও শুনতে এই ধরনের সম্ভাবনাকে অসম্ভব বলেই মনে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে, যেই দুনিয়ায় আমন্ত্রণে আসা প্রধানমন্ত্রীকে আটক করে পদত্যাগ করতে বাধ্য করা যায়, যেই দুনিয়ায় মাঝরাতে বিশেষ বাহিনী পাঠিয়ে আরেক দেশের প্রধানমন্ত্রীকে ঘুম থেকে তুলে কিডন্যাপ করে নিয়ে আসা যায়, সেই দুনিয়ায় আসলে অসম্ভব বলে কিছুই নাই।
শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠিয়ে ভারত ঠিক কী অর্জন করতে পারবে, সেটা যদিও পরিষ্কার না, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে ভারতমুখী পলিসি থেকে বেরিয়ে এসে অন্যান্যদের সাথে সুসম্পর্ক গড়ে তুলছে, ভারতের বিভিন্ন কাজের কঠোর প্রতিবাদ করছে, এগুলো যেহেতু ভারতের পছন্দ না, তাই সিকিউরিটির ব্যাপারটা মাথায় রাখাই ভালো।
Abu Sayed’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















