, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রফেসর আব্দুলমান্নানকেগ্রেফতারেরতীব্র নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশের সময় : ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২৬ পড়া হয়েছে

অনলাইন সোমবার,২৬অক্টোবর ২০২৬
তীব্র নিন্দা ও প্রতিবাদ!
আজ ভোর ৬টার সময় ধানমন্ডির নিজ বাসস্থান থেকে মেহেরপুর-১ আসনের সাবেক সফল সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি এবং সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ নেতা প্রফেসর আব্দুল মান্নানকে ডিবি পুলিশ কর্তৃক অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করছি।
প্রফেসর আব্দুল মান্নান শুধু মেহেরপুরের গণমানুষের নেতাই নন, তিনি একজন দেশবরেণ্য শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতে তার বস্তুনিষ্ঠ ও জ্ঞানগর্ভ বিশ্লেষণ সবসময় দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসন থেকে ৫ম জাতীয় সংসদ (১৯৯১–১৯৯৬) এবং পরবর্তীকালে সপ্তম জাতীয় সংসদের উপ-নির্বাচনে (১৯৯৯–২০০১) অত্যন্ত সুনামের সাথে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেহেরপুর ও মুজিবনগরের উন্নয়নে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তার অবদান চিরস্মরণীয়।
আজকের এই ক্রান্তিলগ্নে একজন প্রবীণ ও সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্বকে উদ্দেশ্যপ্রণোদিত এবং বানোয়াট রাজনৈতিক মামলায় জড়িয়ে হয়রানি করা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ধরণের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সত্য ও ন্যায়ের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না।
প্রফেসর আব্দুল মান্নান এর মতন একজন বয়োজ্যেষ্ঠ ও দেশপ্রেমিক রাজনীতিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং সকল রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

মুজিবনগর থেকে বলছি ‘s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

প্রফেসর আব্দুলমান্নানকেগ্রেফতারেরতীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশের সময় : ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬