
অনলাইন রবিবার,২৭সেপ্টেম্বর২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে দাঁড়িয়ে ছবি তোলা এই মহিলার নাম ফেরদৌসী আহমেদ মিষ্টি। তিনি সংসদে মহিলা কোটার এমপি।
গতকাল তিনি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে একটি হাসপাতাল পুরোপুরি ভেঙ্গে দিয়েছেন ও হাসপাতালের ১০ কাঠা জমি দখল করেছেন।
একটি দেশে কোনো সরকার থাকলে এভাবে হাসপাতাল ভেঙ্গে জমি দখলের ঘটনা ঘটতে পারতো না।
গত ৫০ বছর ধরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার কাজ করে যাচ্ছে। ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। তৎকালীন সুইডিশ সেভ দ্য চিলড্রেনের প্রতিষ্ঠান রাড্ডা বার্নেনের উদ্যোগে হাসপাতালটির যাত্রা শুরু হয়।
যাই হোক এই মহিলা এমপি আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতেন। তার স্বামী সায়েদুর রহমান নিউটন মিরপুরের কাউন্সিলর ছিলেন। ২০০২ সালে আন্ডারওয়ার্ল্ডের অস্ত্র ও মাদক ব্যবসা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে প্রকাশ্যে ব্রাশফায়ারের শিকার হয়ে খুন হন তিনি।
এরপর উপনির্বাচনে খালেদা জিয়া এই মহিলাকে কাউন্সিলর প্রার্থী করেন এবং ফেরদৌসী কাউন্সিলর নির্বাচিত হয়। সেই থেকেই আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীদের মধ্যে থাকা নিউটনের অনুসারীদের গডমাদার হন তিনি।
দীর্ঘদিন হাসিনা সরকারের প্রভাবে তার ক্ষমতা লুপ্ত হয়। কিন্তু ৫ আগস্টের পর এই মহিলা আবার সন্ত্রাসী পালতে শুরু করে। তারই এক ঝলক আমরা দেখলাম। সারারাত ধরে সন্ত্রাসীরা মুখোশ পরে ৫০ বছরের পুরাতন হাসপাতাল গুঁড়িয়ে দিলো, পুলিশ কিছুই বললো না।
এই গডমাদার মহিলার আরেকটি পরিচয় তিনি প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বোন।
সোর্স ১ম কমেন্টে।
Anwar Faruq’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















