, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড্ড আমেজে ক্রীতদাস হয়ে আছে সংবাদ মিডিয়া

  • প্রকাশের সময় : ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৪ পড়া হয়েছে

অনলাইনশনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বড্ড আমেজে ক্রীতদাস হয়ে আছে সংবাদ মিডিয়া
আজকের কতগুলো দৈনিকের মধ্যে প্রথম আলো, যুগান্তর, সংবাদ, বাংলাদেশ প্রতিদিন এবং সমকাল পত্রিকার প্রতিটি পাতায় চোখ বুলালাম।
বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, গতকাল ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’ এর বড় একটি সমাবেশ ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হয় গতকাল। সারাদেশ থেকে অন্তত ১৫ হাজার লোকের সমাগম ছিলো অনুষ্ঠানস্হল। উপরোক্ত একটি পত্রিকায়ও কোন নিউজ বা ছবি দেখলাম না। দুঃখজনক।
আবার এও লক্ষ্য করলাম, এনসিপির গণবিক্ষোভ শাহবাগে অনুষ্ঠিত হলো। সে প্রোগ্রামেও লোক সমাগম ভালো ছিলো। কিন্তু এ দলটির কর্মসূচির সংবাদ গুরুত্বসহকারে ছাপা হলো। তাহলে এ দ্বৈতনীতি কেন হলো?
কারণ, এনসিপি সাম্রাজ্যবাদবিরোধী প্রোগ্রাম করেনি। এনসিপি দুই মন্ত্রীর পদত্যাগ চেয়েছে।সেটাতে সরকারের দুঃখ নাই। সরকার বিচলিত হয় বামপন্হীদের কোন কর্মসূচি দেখলে। প্রয়োজনে সরকার থাকবেনা সাম্রাজ্যবাদ থাকবে;নতুন সরকার আসবে-যাবে-এটা নিয়ে বুর্জোয়া সরকারগুলোর কোন আক্ষেপ নেই। বুর্জোয়া সরকারের আপত্তি সাম্রাজ্যবাদ নিয়ে কোন কথা বললে। তারা সাম্রাজ্যবাদীদের কেবল অনুগত দাস নয়,ক্রীতদাস হয়ে থাকতে বেশ মশগুল থাকে। সাম্রাজ্যবাদীদের তোষণ-পোষণ করতে এরা মুগ্ধ থাকতে চায়। তাই সংবাদ মিডিয়াগুলো নির্বাক, ক্রীতদাস।
অথচ যখন কোন মিডিয়া হাউজ কিংবা সংবাদকর্মীদের উপর হামলা হয় এ বামপন্হীরাই বাক্ স্বাধীনতার পক্ষে লালঝাণ্ডা উঁচিয়ে ধরতে কৃপণতা করেনা। একটা মানবিক দিক থেকে বামপন্থীরা সংবাদকর্মীদের পক্ষে থাকে।
আসলে এসব মিডিয়া চূড়ান্তরুপে মানুষের কোন কাজে আসেনা ক্ষতি ছাড়া।
আমার এ বক্তব্যে যদি কোন ভুল থাকে আশা রাখি বলবেন।

Jahangir Hossain’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

বড্ড আমেজে ক্রীতদাস হয়ে আছে সংবাদ মিডিয়া

প্রকাশের সময় : ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬