, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল ও খুলনা বিভাগের সব কটি জেলা পদ্মা সেতু হয়ে বাস চলাচলবন্ধ পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, আগুন ও ভাঙচুর পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাজধানীর মিরপুর-১০ নম্বরে বাসে আগুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

বরিশাল ও খুলনা বিভাগের সব কটি জেলা পদ্মা সেতু হয়ে বাস চলাচলবন্ধ

  • প্রকাশের সময় : ১৮ মিনিট আগে
  • ১৬ পড়া হয়েছে
অনলাইন রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আজ রোববার সকাল পৌনে ১০ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায়

পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও  গতকাল শনিবার রাত থেকে প্রায় বন্ধ আছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধের কারণে বাস চলছে না। এ ছাড়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় যানবাহন চলাচল করতে পারছে না।

পরিবহনমালিক–শ্রমিক সূত্রগুলো বলছে, পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চালানোর জন্য ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোয় নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। জায়গাগুলো হচ্ছে গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়া পাড়া ও খুলনা জিরো পয়েন্ট। এসব স্থানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানায় পরিবহন মালিক সমিতি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কোনো দিন বাস চলে, কোনো দিন বন্ধ থাকে। ওই পথে বাস পরিচালনা করে—এমন একটি কোম্পানির কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলের পর মোল্লারহাট সেতুতে মারামারির ঘটনা ঘটে। এর পর থেকেই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ কিছু জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার ভোর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘাতের কারণে পুরো দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চলছে না।

গোপালগঞ্জ হয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় বাস পরিচালনা করা একটি কোম্পানির স্বত্বাধিকারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যার পর তাঁরা ওই পথে কোনো বাস ছাড়েননি। গতকাল দিনের বেলায় একটি বাস ঢাকায় আসার পথে আক্রান্ত হয়। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে কেউ কেউ সায়েদাবাদ ও ফুলবাড়িয়া থেকে বিকল্প হিসেবে পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি পথে অল্প কিছু বাস চালাচ্ছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জ এলাকায় কিছু ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এসব ঝুঁকি নিয়ে বাস চালানো কঠিন।

জনপ্রিয়

বরিশাল ও খুলনা বিভাগের সব কটি জেলা পদ্মা সেতু হয়ে বাস চলাচলবন্ধ

বরিশাল ও খুলনা বিভাগের সব কটি জেলা পদ্মা সেতু হয়ে বাস চলাচলবন্ধ

প্রকাশের সময় : ১৮ মিনিট আগে