, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বামদের হিং টিং ছট যেভাবে ওসমান হাদি, তারেক মাসুদ, মি-টু’কে বিভ্রান্ত করেছে

  • প্রকাশের সময় : ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১০ পড়া হয়েছে

অনলাইন সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বামদের হিং টিং ছট যেভাবে ওসমান হাদি, তারেক মাসুদ, মি-টু’কে বিভ্রান্ত করেছে

এখানে গণভিত্তি এবং সৃজনভিত্তি, কোনোটাই কাজ করছে না।
এখানে প্রয়াত ওসমান হাদি এবং প্রয়াত তারেক মাসুদের সমীকরণ করা হয়েছে, কারণ দুজনের শিক্ষার পত্তনি হয়েছিল মাদ্রাসায়। দুজনের লিগেসি থেকেই বাংলাদেশের বাম এবং অভিজাতেরা নিজেদের স্বার্থ গোছাতে চেয়েছে।
বিভ্রান্তির সমীকরণটি সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আলোকে দেখতে হলে আমাদের যেতে হবে ৫ আগস্ট, ২০২৪-পরবর্তী শিল্পকলার আঙিনায়।
দেখতে হবে, আইন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ নজরুল বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও জাদুঘরে কাদের পদায়ন করেছেন, কারা বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন। ঘটনাটি অনেকটা ৭ নভেম্বর, ১৯৭৫-এর মতো। ঘটনা ঘটিয়েছে এক দল, ফসল গেছে আরেক দলের হাতে।
যে দলের হাতে ফসল গেছে, তাদের বয়স ৫০ থেকে ৭০-এর কোঠায়। অথচ ২০২৪-এর গণঅভ্যুত্থানের মূল প্রাণশক্তি হচ্ছে ১৮ থেকে ২৫ বছর বয়সী তারুণ্য। আসিফ নজরুলের সঙ্গে এই তরুণদের কোনো যুক্ততা দেখা যায়নি।
পদায়ন ও কমিটিগুলোকে পোক্ত করা হয়েছিল সন্ত্রাসের মাধ্যমে। দেশ নাটকের শো বন্ধ করে দেওয়া হলো মবের মাধ্যমে। মব করেছে, অথবা করানো হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার ছাত্রদের দিয়ে।
আসিফ নজরুল শিল্পকলায় আনলেন সৈয়দ জামিল আহমেদকে। সৈয়দ জামিল বিভিন্ন কমিটিতে বসালেন আজাদ আবুল কালাম, সামিনা লুতফা, ফয়েজ জহির, এবাদুর রহমানদের। এরা শিল্পকলায় বিভিন্ন বাহাস ও ক্লাবের আয়োজন করতে থাকলেন। এদের বয়স ৫০ থেকে ৭০।
শিল্পাঙ্গনে সন্ত্রাসের প্রতিবাদে মামুনুর রশীদ খোলা সমাবেশ ডাকলেন। সেখানে উদ্ধারকারী ভাষণ দিলেন আজাদ আবুল কালাম। সমাবেশ চলাকালে আবার মব থেকে মামুনুর রশীদের দিকে ডিম মারা হলো। সৈয়দ জামিল মামুনুর রশীদকে ফোন করে কিছুদিন শিল্পকলায় আসতে মানা করলেন। মামুনুর রশীদ বিবৃতি দিয়ে সবাইকে তা জানিয়ে দিলেন।
এদিকে আজাদ আবুল কালাম ও ফয়েজ জহির ঢাকার থিয়েটারকর্মীদের নিয়ে নতুন একটি ক্লাব খুললেন। সদস্য হতে হলে জনপ্রতি ১,০০০ টাকা দিতে হবে। আজাদ আবুল কালাম এবার শিল্পী সমিতির সভাপতি হলেন। সঙ্গে নিলেন হুমকির মুখে পড়া দেশ নাটকের এক কর্মীকে।
শিল্পকলা ঘোষণা দিল, ৬৪ জেলায় এবং ভারতে নাটকের দল পাঠানো হবে। কারা যাবে? প্রথমেই নাম প্রাচ্যনাট এবং বটতলা। প্রাচ্যনাট আজাদ আবুল কালামের, বটতলা সামিনা লুতফার। দুজনকে বসানো হয়েছে শিল্পকলার পরিচালনা পর্ষদে। ফয়েজ জহিরেরও শুরু হয়ে গেলো হিল্লি, দিল্লি, বিলাতে বম, চাকমাদের নিয়ে থিয়েটার এক্সপার্ট হিসেবে ভাষণ দিয়ে বেড়ানো।
২০২৪ সালের আগস্টে জামাত-শিবির কিন্তু ৬৪ জেলার শিল্পকলা একাডেমি ও মঞ্চ হয় পুড়িয়েছে, নয়তো ব্যবহারের অযোগ্য করে ভাঙচুর করেছে। জামাত-শিবির যা করে, তাই করেছে; অর্থাৎ গলা কেটে, মব করে, সম্পত্তি ধ্বংস করে সব অস্বীকার করেছে। তবু জামিল আহমেদের স্বল্পায়ু মহাপরিচালক পদায়নের সময় বটতলা সদলবলে জেলায় জেলায় যেতে থাকলো।
৬৪ জেলার জন্য কি আজাদ আবুল কালাম ও সামিনা লুতফাকে বরাদ্দ দেওয়া হয়েছিল? একেক জেলায় নাটক নিয়ে যাওয়ার জন্য অন্যূন ৫০,০০০ টাকা দেওয়া হলেও মোটের ওপর অঙ্কটা ৩০ লাখ টাকার বেশি।
ডিম পাড়ে হাঁসে
এসবের ভেতর হাদির কোনো নামগন্ধ নেই। নাচ হলে লুবনা মরিয়মের বরাদ্দ, নাটক হলে আজাদ আবুল কালাম, সামিনা লুতফা এবং ঢাবি-জাবির সেই লোকজন, যারা মব করে অন্যদের সরাতে পেরেছে।
লুবনা মরিয়ম জানিয়েছিলেন, সে সময় একদিন জামিল আহমেদ ওনাকে টানা আধা ঘণ্টা বকাঝকা করে কাঁদিয়ে দিয়েছিলেন। কিন্তু হাদির বেলায় জামিল আহমেদ এবং উল্লিখিত ব্যক্তিদের সাঙ্গপাঙ্গরা না আসছেন হাসাতে, না আসছেন কাঁদাতে। হাদিও কিন্তু সংস্কৃতি চর্চা করতে চেয়েছিলেন, সে জন্য ইনকিলাব মঞ্চ বানিয়েছিলেন।
জামিল আহমেদ বললেন, শিল্পকলায় থিয়েটার, কাওয়ালি, সাধুসঙ্গ, বাহাস, সব হবে। সেগুলো করবেন উনি নিজে, আজাদ আবুল কালাম এবং সামিনা লুতফাকে স্কাউট লিডার বানিয়ে; লুবনা মরিয়মের মেয়ে আনুশে আনাদিল, শহিদুল আলমের স্ত্রী রাহনুমা আহমেদের বন্ধুদের সঙ্গে; ফরহাদ মজহার ও ফরিদা আখতারের আশীর্বাদপুষ্টদের সঙ্গে; প্রথম আলো ও ডেইলি স্টারের স্নব-দঙ্গলের, অর্থাৎ এলিটদের সঙ্গে।
শুধু যে দৌড়ের ওপর থাকা আওয়ামী সংস্কৃতিকর্মীরা হাদিকে গালাগাল করতে থাকলেন, তা-ই নয়। জামিল আহমেদ তার প্রাগ্রসর, ইনক্লুসিভ পঙ্‌ক্তিভোজনে হাদিকে নেবেন কি, হাদিকে চেনার মতো ইনক্লুসিভিটিতে উনি কখনো ছিলেন না। অথচ পাকিস্তানি একাডেমিকদের সঙ্গে মিলে লিখে বসে আছেন, In Praise of Niranjan: Islam, Theatre and Bangladesh।
এমনি এমনি হাদি হত্যার পর বিপুলসংখ্যক উত্তেজিত তরুণ মব করে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট পুড়িয়ে দেয়নি। আবার স্থানীয়ভাবে অনেকে প্রকাশ্যে বলেছে, হাদি হত্যাকাণ্ড থেকে নির্বাচনি ফায়দা তুলতে অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেট এবং জামাত একযোগে এই অগ্নিকান্ড ঘটিয়েছে।
হিং টিং ছটের শাংগ্রিলায়
হাদির মতো প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদও নটরডেমে আসার আগে প্রাথমিক শিক্ষার পুরোটা কাটিয়েছিলেন মাদ্রাসায়। তিনিও এই বামদের চক্করে নিশ্চিতভাবে দেখেছেন, কিভাবে নাসির উদ্দিন ইউসুফ জাবিতে আফসার আহমেদদের উত্থান ঘটাচ্ছেন, এবাদুর রহমানদের দিয়ে গেরিলা বানাচ্ছেন, রোবায়েত হোসেনকে মেহেরজান গেলাচ্ছেন।
রাষ্ট্রচিন্তার ধরনে হাসনাত কাইয়ুমদের বাম নামে, বাম ব্ল্যাকমেলের বহু আগে নাসির উদ্দিন ইউসুফেরা মাঠে নেমেছেন। ওনাদের মূল স্ট্র্যাটেজি হলো, শিল্পকলার চর্চাকারী হোক কিংবা শাহবাগী ব্লগার হোক, আগে ওনাদের মঞ্চে ওঠাতে হবে, বক্তৃতা দেওয়াতে হবে। নইলে খবর আছে।
দেশ নাটকের বকুল, সেলিনা ভাই-বোন, সেভ দ্য চিলড্রেন, অক্সফামের যে নেতাই হোন না কেন, নাসির উদ্দিন ইউসুফ, রামেন্দু মজুমদার, আলী যাকের, এই তিন হিং টিং ছটকে সালাম দিয়ে চলতে হবে। হিং টিং ছট খুশি থাকলে দেশ নাটকের মাসুম রেজা বাংলা একাডেমি পদকও পাবেন, টেক্সট বুকেও থাকবেন।
আসিফ নজরুল কখনো কোনো সাংস্কৃতিক সংগঠন না করলেও এই হিং টিং ছটের হিসাব বুঝেছিলেন ভালো। বাম ব্ল্যাকমেলের গো-বিটুইন বানিয়েছিলেন সামিনা লুতফা ও আজাদ আবুল কালামকে।
চারদিকে শিল্পীদের এত রকম হেনস্তা দেখে, রাজনীতির কোনো দিকে না থাকা লাকী এনামও শেষ বেলায় আজাদ আবুল কালামের ক্লাবে হাজির। অনেকে বলবেন, লাকী এনাম তো লিয়াকত আলী লাকীর সঙ্গে ছিলেন। না থেকে দেখেন, এরা আপনাকে কলকাঠি নাড়িয়ে কিছুই করতে দেবে না।
পিপলস ইন্টেলেকচুয়ালস
এই যে আমাদের জুলেখা সিরাপ মেটাভার্সেও নাসির উদ্দিন ইউসুফ, জামিল আহমেদ, আজাদ আবুল কালাম, সামিনা লুতফার লোকজন আছেন। ওনারা আমাদের হাদির মতো কিছু একটা ভাবেন, হঠাৎ নাজিল হয়ে ভুল ধরিয়ে দেন।
তারপর নিউ এজের নুরুল কবিরের সঙ্গে ঘুরঘুর, আমেরিকায় ঘাটে পানি না পাওয়া, নাসির উদ্দিন ইউসুফের আরেক সুপারিশপ্রাপ্ত আজফার হোসেন, যে থিয়েটারের কিছুই জানেন না, তাকেও পিপল ইন্টেলেকচুয়াল হিসেবে জুলেখা সিরাপ মেটাভার্সে গছিয়ে দিতে চান।
মজার ব্যাপার হলো, এই স্নব-দঙ্গল ওসমান হাদিকেও নেবে না, চয়ন খায়রুল হাবিকেও নেবে না। কাদের তারা নেবে, কাদের নমস্কার ও কদমবুচি দেয়, তা আমরা জানিয়েছি আফসার আহমেদের টাইমলাইনে। যার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থিয়েটার ল্যাব খুলেছে, যার জন্মদিনে নাসির উদ্দিন ইউসুফ প্রতিবছর আহাজারি জুড়ে দেন।
সেই হাইলাইটে যাওয়ার আগে একটু দেখানো দরকার, কাছের লোকজন কিভাবে হাসনাত কাইয়ুম ও আফসার আহমেদদের আড়াল করে তাদের বেড়ে উঠতে দেন।
জুলেখা সিরাপ মেটাভার্সের একটি পোস্টে সেরাজুদ দাহার খান, অ্যাডমিন কুদরত এলাহি এবং সদস্য তৃণা রাব্বানির কথোপকথনটি দেখা যাক।
সেরাজুদ দাহার খান: লেখক শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হিসেবে জানান, ১৯৮৯ সাল পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন। হাসনাত কাইয়ুমের “ধর্মান্তরের” তথ্য তার কাছে নতুন ও বিস্ময়কর।
কুদরত এলাহি: প্রশ্ন তুলেছেন, হাসান আজিজুল হক ও ইলিয়াসদের হাতে গড়ে ওঠা লেখক শিবির কিভাবে হাসনাত কাইয়ুম ও ফারুক ওয়াসিফদের নিয়ন্ত্রণে গে্লো। তার মতে, দলীয় রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্বে লেখকদের সৃজনশীলতা ও স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তৃণা রাব্বানি: তার বক্তব্য, লেখক শিবির সৃজনশীলতার বিকাশের সংগঠন না হয়ে “লেখকদের নিয়ন্ত্রণের সংগঠনে” পরিণত হয়েছিল। হাসান আজিজুল হক সম্ভবত এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার অংশ হতে চাননি বলে পদত্যাগ করেছিলেন।
মি-টু এড়িয়ে আফসার আহমেদ
যারা হাদির সঙ্গে একত্রে সংস্কৃতিচর্চা করবেন না, তাদের লালিত-পালিত আফসার আহমেদদের এবার জানা যাক।
আফসার আহমেদ ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক, নাট্যকার ও গবেষক। গ্রাম থিয়েটার আন্দোলনে প্রতিষ্ঠা কাল থেকে যুক্ত ছিলেন। তিনি ২০১৩–২০১৭ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (Pro-VC) ছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার সাবেক পিএইচডি ছাত্রী, যিনি পরবর্তীতে তার দ্বিতীয় স্ত্রী হন। তিনি থানায় এবং বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করেন, ২০১৬ সালে আফসার তাকে প্রথম স্ত্রী থাকা অবস্থায় গোপনে বিয়ে করেন, গর্ভপাত করাতে বাধ্য করেন, হুমকি দেন এবং সন্তানের দায়িত্ব এড়িয়ে যান।
অভিযোগকারীর দাবি অনুযায়ী, আফসার প্রথম গর্ভের সন্তান গর্ভপাত করাতে বাধ্য করেন এবং দ্বিতীয়বার গর্ভবতী হলে গর্ভপাতের জন্য চাপ ও হুমকি দেন। তাদের ছেলের জন্মের তিন দিন পর তাকে তালাকের নোটিশ পাঠান। ২০১৮সালে অভিযোগকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন এবং ২৫ জানুয়ারি সন্তানের ভরণপোষণের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেন।
পরবর্তী ঘটনা: অভিযোগ ওঠার পরও আফসার ২০১৩–২০১৭ মেয়াদে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ, এই পদটি তিনি অভিযোগ ওঠার আগে পেয়েছিলেন। মৃত্যুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার নামে থিয়েটার ল্যাবের নামকরণ করে। তার বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশ্যে পাওয়া যায়নি।
এখানে ইনকিলাব মঞ্চে ওসমান হাদির সহকর্মি ফাতিমা তাসনিম জুমার প্রসঙ্গ আসতে পারে। তিনি ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শিবিরের সাথে কোয়ালিশনে মুক্তিযুদ্ধ সম্পাদক পদে বিজয়ী হন। জুমা পুরো নির্বাচন হিজাব ছাড়া করে, নির্বাচনের পর মুখ ঢাকা হিজাব পরতে শুরু করেন।
এখানে স্মর্তব্য যে আফসার আহমেদদের পৃষ্ঠপোষকতা করে নাসির উদ্দিন ইউসুফেরা যেরকম বাংলাদেশে মি-টু আন্দোলনকে গোড়াতে দুর্বল করে দিয়েছেন, সেরকম এমপাওয়ার্ড জুমাদের আবার পিছিয়ে দিয়েছেন।
গণভিত্তি এবং সৃজনভিত্তির গোঁজামিল
দেখা যাবে, তারেক মাসুদকেও প্রাসঙ্গিক থাকতে বিভিন্ন বিষয়ে আহমদ ছফার নাম নিতে হতো। আবার ছফা অবিরাম আবদুর রাজ্জাকের নাম নিতেন। আবদুর রাজ্জাক যে সে জন্য সবখানে ছফার নাম নিতেন, তা নয়। কোথাও আদৌ নিতেন বলেও জানা যায়নি।
বামপন্থার দাবিদারদের প্রাসঙ্গিকতা অনেকটা হাটাবাবা জোনায়েদ সাকির প্রাসঙ্গিকতার মতো। আকেলমন্দের মত ঢাকায় এসে জেনে নিচ্ছেন কারা ধনবান, কাদের নাম নিতে হবে, কাদের সঙ্গে থাকতে হবে।
জোনায়েদ সাকি প্রয়াত মেয়র আনিসুল হকের বিরুদ্ধে দাঁড়িয়ে জামানত হারিয়েছিলেন। রাহনুমা আহমেদ এবং মামুনুল হকের পাশে দাঁড়িয়ে ঢাকায় প্রাসঙ্গিক থেকেছেন এবং বিএনপির হাত ধরে সংসদ সদস্য, প্রতিমন্ত্রী হয়েছেন। দেখা যাবে, সঙ্গে সর্বমোট ২০ জন লোকও নেই।
রাজনীতির জন্য দরকার গণভিত্তি, আর সংস্কৃতিচর্চার জন্য সৃজনশীলতার ভিত্তি। হাসনাত কাইয়ুম ও ফারুক ওয়াসিফদের হাতে লেখক শিবির কুক্ষিগত হওয়া, জোনায়েদ সাকির মন্ত্রী হওয়া, ওসমান হাদির অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেটের কোরবানিতে রূপান্তর, আজাদ আবুল কালাম ও সামিনা লুতফাদের শিল্পমঞ্চ দখল, পলাতক তারিক সুজাতের পর মোহন রায়হানের কবিতা মঞ্চ দখল, সবই বলে দিচ্ছে, এখানে গণভিত্তি এবং সৃজনভিত্তি, কোনোটাই কাজ করছে না।
আততায়ীর ছায়ায়
এই প্রতারণাপূর্ণ, ভণ্ডামিতে ভরা সাংস্কৃতিক পরিমণ্ডলের ভেতর তারেক মাসুদ নানা ফন্দিফিকির ও বিপদ সামলে নিজের পথ তৈরি করেছিলেন। ওসমান হাদি সেই পথ আরও বিস্তৃত করতে চেয়েছিলেন। তাকে সেই সুযোগ দেওয়া হয়নি, যখন সবে শুরু করেছেন, তখন তাকে হত্যা করা হয়েছে।
তারেক, হাদি দুজনেই জুমাদের মতো প্রান্তিক ও প্রচলিত ক্ষমতা-কাঠামোর বাইরে থাকা মানুষদের ক্ষমতায়নের সম্ভাবনা তৈরি করেছিল। বিপরীতে, বাকিরা নিজেদের পদ-পদবি, পৃষ্ঠপোষকতা ও মঞ্চের দখলদারি নিয়ে ব্যস্ত থেকেছেন, ২০২৪-পরবর্তী প্রত্যেক জুমার জন্য পথ আরও কঠিন করেছেন।
জামাত যখন ঢাকার সমাবেশ থেকে নারী অধিকার সংস্কার কমিশন বিলুপ্তির দাবি তুললো এবং শেষ পর্যন্ত জুলাই সনদে কমিশনের কোনো উল্লেখ থাকলো না, পটভূমি আগেই তৈরি করে রেখেছিল তথাকথিত সাংস্কৃতিক প্ল্যাটফর্মগুলো। আলোকায়ন, প্রগতিশীলতা ও ইনক্লুসিভিটির নামে যারা বৈষম্যবিরোধী আন্দোলনে পেছন থেকে ছুরি মেরেছে, তারা এই পরিণতির দায় এড়াতে পারে না।
Lubna Yasmin

খুব ভালো যে আজাদ আবুল কালাম, সামিনা লুতফার নাম নিলে। সব খানে থাবা মেরে বসে আছে। ৮/২৪এ আসিফ নজরুলের কিউ ধরে এদের মুভমেন্ট বলে দেয় ধাড়ি হিং টিং ছটগুলো চালাচালি করে এদের আগ বাড়িয়ে দিয়েছে।
মাস কালচারকে ভোক্তা পণ্য করে এরা মঞ্চ দখল করেছে ঠিকই, কিন্তু সেরকম মেধাবী না যে দলে দলে লোক এদের কিছু দেখতে আসছে। অবনক্সাস ভাবে অন্যের পথ আটকে দেয়া এটুকুই যোগ্যতা। আফসার আহমেদ পুরা একটা নচ্ছার, নাসির উদ্দিন ইউসুফকে কল আউট করাটা খুব দরকার ছিল।
Lubna Yasmin মেধাবীদের সাহচর্যে কিম্বা প্রতিদ্বন্দ্বিতা করলে মেধা বাড়ে। সেই ক্ষেত্র এদের পূর্বসুরীরা নষ্ট করেছে। সমাজ ধরে নিচ্ছে অনেক পড়ালেখা করা ডাক্তার, ইঞ্জিনিয়াররা মেধাবী, এদের ক্ষেত্রেও কুপমন্ডুকতা জাকিয়ে বসেছে।
Shoibal Mahmud

আলোকায়নের গতিশীলতা ছাড়া সংস্কৃতি আসলে এক পশ্চাৎমুখী টান, যা একই সঙ্গে পিতৃতান্ত্রিক ও সামন্ততান্ত্রিক।
এই কর্তৃত্ববাদী ও আগ্রাসী প্রবণতাগুলোর উৎস যে মূলত বামপন্থার সমস্যা, তা নয়। কিন্তু উদারপন্থীদের ধারাবাহিকভাবে আক্রমণ করতে গিয়ে বামপন্থীদের একটি অপরিণত অংশ কার্যত লিঙ্গসমতার ক্ষতি করেছে।
বাংলাদেশের গোঁড়া মার্কসবাদী দলগুলোর এখানে কোনো ইতিবাচক ভূমিকা নেই। মৌলবাদীদের মতো তাদেরও ভিন্নতা ও স্বতন্ত্র ব্যক্তিসত্তা বিকাশের কোনো পরিসর নেই।
পিতৃতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সংস্কৃতির নিজস্ব পরিসরে নতুন করে শিক্ষণ ও মানসিক পুনর্গঠনের প্রয়োজন।
স্বরুপ সোহরাওয়ার্দী
দরকারি এবং ভ্যালিড সমালোচনা। বাংলাদেশের সংস্কৃতি কর্মিরা কোথায় কাল্ট নির্ভর হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা নিজেরা না বুঝলে সামনে সমুহ বিপদ।

Arpita Kabir’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

বামদের হিং টিং ছট যেভাবে ওসমান হাদি, তারেক মাসুদ, মি-টু’কে বিভ্রান্ত করেছে

প্রকাশের সময় : ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬