অনলাইন সোমবার, ৩১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ঘোষণা করলেন লিওনেল মেসি। সোশাল মিডিয়ায় বিদায় বার্তা জানিয়েছেন আর্জেন্তিনীয় কিংবদন্তি ফুটবলার। নীল-সাদা জার্সিতে ২০৭টি ম্যাচে ১২৫টি গোল করেছেন। ২০২২-এ বিশ্বকাপ জেতেন। এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনাল হারার পর অবসর গ্রহণ করেছিলেন। কিন্তু তারপর ফিরে এসে ফাইনালিসিমা, দু’বার কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতেন। ২০২৬-র বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে। তারপর মেসির বাবা প্রয়াত হন।
সোশাল মিডিয়ায় তিনটি হাতে লেখা কাগজ আপলোড করেছেন মেসি। সেই লেখাই ক্যাপশনে দিয়েছেন। সেখানে দীর্ঘ বার্তায় লেখা, ‘খুব কষ্টে এই সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু বুঝতে পারছি, সময়টা এসে গিয়েছে। আমি সবসময় নিজের সেরাটা দিয়েছি। আমি সবসময় এই জার্সিটার জন্য লড়াই করেছি। ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে ও আর্জেন্টাইন হিসেবে আপনাদের গর্বিত করতে চেয়েছি। সময় ফুরিয়ে আসছে। আমার আর দেওয়ার কিছু নেই। তাছাড়া কিছু অসাধারণ ফুটবলার উঠে আসছে, যারা এই দলে থাকার
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক
সংবাদ প্রতিদিন ডিজিটাল






















