, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিবিসি বাংলায় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

  • প্রকাশের সময় : ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৩৮ পড়া হয়েছে

অনলাইন শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বড় বড় রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে লন্ডনে এলে, বিবিসি বাংলার অফিসে একবার হলেও ঘুরে যেতেন। এমন কাউকে পাওয়া যাবে না, যিনি লন্ডনে এসেছেন, কিন্তু আমাদের স্টুডিওতে আসেননি। এসময় তাদেরকে আমরা মাইক্রোফোনের সামনে বসিয়ে, কঠিন কঠিন প্রশ্ন করে ইন্টারভিউ নিয়েছি।

বিশেষ করে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির সময়ে। এরকম এক পর্যায়ে আমাদের অফিসে এসেছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে তখন বিএনপির সঙ্গে দর কষাকষি চলছে।
আমাদের অফিস তখন বুশ হাউজে। আব্দুল জলিল এলেন দুপুরের দিকে। কিছুক্ষণ আড্ডা দেয়ার পর তার সাক্ষাৎকার নিলাম। তিনি এসেছেন শুনে, হিন্দি বিভাগের দুজন সহকর্মী ছুটে এলেন। তারাও তাদের রেডিওর জন্য আব্দুল জলিলের একটি সাক্ষাৎকার নিতে চান।
কিন্তু প্রশ্ন দেখা দিল তিনি হিন্দি বলতে পারেন কি না। কারণ সাক্ষাৎকারটি নেওয়া হবে ওই ভাষায়। জানতে চাইলে তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন।
আব্দুল জলিলের সঙ্গে আমিও গেলাম হিন্দি বিভাগের জন্য নির্ধারিত স্টুডিওতে। তাকে মাইক্রোফোনের সামনে বসিয়ে কানে হেডফোন পরিয়ে দেওয়া হলো। আমি স্টুডিওর বাইরে কাঁচের এপাশে দাঁড়িয়ে আছি। শুরু হলো সাক্ষাৎকার।
কয়েক সেকেন্ডের মধ্যেই আমার চোখ কপালে উঠল। যাকে বলে চক্ষু চড়ক গাছ। কারণ আব্দুল জলিলের হিন্দি ছিলো আমার হিন্দি জানার মতোই- বাংলা শব্দের আগে, এবং বাক্যের শুরুতে হে হো, জো, হোগা ইত্যাদি বসিয়ে দিয়ে হিন্দি বলে ফেলার চেষ্টা।
সেদিন আব্দুল জলিলের কণ্ঠে যে কনফিডেন্স ছিলো, মনে আছে, সেটা ছিলো কানে লেগে থাকার মতো। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায়, জোর উচ্চারণে বললেন, জো কনস্টিটিউশন মোতাবেক হোগা, উই উইল একসেপ্ট ইট

Mizanur Rahman Khan’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

বিবিসি বাংলায় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

প্রকাশের সময় : ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬