, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে,

  • প্রকাশের সময় : ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৮ পড়া হয়েছে

বুধবার (১১ নভেম্বর) বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে পরদিন ১২ নভেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেছেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তার স্বামী সুভাষ আহমেদ (৩৫) এবং কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। তিনি জানান, ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

বরপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া গ্রামের বাসিন্দা ফয়ছল আহমেদ দীর্ঘদিন ধরে ব্রুনাইয়ে থাকেন। বিয়ের উদ্দেশ্যে প্রায় পাঁচ মাস আগে তিনি দেশে ফেরেন। বিয়ে সম্পন্ন করে আবার বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

তামান্নার ভাষ্য, ভাইয়ের বিয়ের কথা সুমিকে জানালে তিনি নিজের ছোট বোন পরিচয় দিয়ে শ্যামলা খাতুনের সঙ্গে ফয়ছলের বিয়ের প্রস্তাব দেন। পরে ভিডিও কলের মাধ্যমে শ্যামলার সঙ্গে ফয়ছল, তামান্না ও পরিবারের অন্য সদস্যদের একাধিকবার কথা হয়। দুই পক্ষের সম্মতির পর ১১ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়। কনেপক্ষ রংপুর নগরীর কামাল কাছনা এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের ব্যবস্থা করে। সেই আয়োজনেই ৪২ জন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে বাসে করে হবিগঞ্জ থেকে রওনা হন ফয়ছল।

অভিযোগ অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতার আগে কনেকে চার ভরি স্বর্ণালংকার উপহার দেন বর। গহনাগুলোর মান যাচাইয়ের আগ্রহ দেখান কনের বোন পরিচয় দেওয়া তিন নারী। পরে ফয়ছল, তার দুই বোন, বাবা ও ভগ্নিপতি এবং কনে ও ওই তিন নারী দেওয়ানবাড়ি সড়কের লক্ষ্মী জুয়েলার্সে যান। সেখানে স্বর্ণের মান পরীক্ষা শেষে গহনাগুলো নিয়ে কনেকে সাজানোর জন্য একটি বিউটি পার্লারে নেওয়া হয়।

এরপরই ঘটে মূল ঘটনা। এজাহারের বিবরণে বলা হয়েছে, বিউটি পার্লারে ফয়ছল তার দুই বোনকে রেখে বাবা ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে বিয়ের অন্যান্য কেনাকাটা করতে বের হন। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে প্রস্তুত করা হয়। পরে তাকে একটি রিকশায় তুলে দেওয়া হয়। ওই রিকশায় কনের বোন পরিচয় দেওয়া এক নারীও ওঠেন। অন্যদিকে, বরের দুই বোন এবং কনের বোন পরিচয় দেওয়া আরও দুই নারী আলাদা একটি অটোরিকশায় রওনা হন। কিন্তু কনেকে বহনকারী রিকশাটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

অন্য অটোরিকশাটি রংপুর শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামে। বিকেল ৫টার দিকে সেখানে নামেন যাত্রীরা। এরপর বরের দুই বোনকে সড়কের পাশে অপেক্ষায় রেখে কনের বোন পরিচয় দেওয়া দুই নারী সেখান থেকে সরে পড়েন। অনেকক্ষণ অপেক্ষার পর বিষয়টি মুঠোফোনে ফয়ছলকে জানান তার দুই বোন।

তামান্নার অভিযোগ, তার ভাইয়ের দেওয়া চার ভরি স্বর্ণের মধ্যে গলার হার, চেইন, হাতের বালা ও আংটি ছিল। এসব গহনার পাশাপাশি নগদ সাত হাজার টাকা, শাড়ি ও বিয়ের জন্য কেনা নতুন পোশাকও নিয়ে গেছেন কনে ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা।

তামান্না বলেন, পরিবারের কেউ আগে রংপুরে আসেননি। ফলে শহরের রাস্তাঘাট সম্পর্কেও তাদের ধারণা ছিল না। দীর্ঘদিনের সুসম্পর্কের সূত্র ধরে সুমিকে বিশ্বাস করেছিলাম। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এভাবে প্রতারণা করা হবে, তা ভাবতেও পারিনি।

ফয়ছল আহমেদ মুঠোফোনে বলেন, ছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল। তার প্রতি আমার ও পরিবারের আস্থা ছিল। তামান্নার আস্থা ছিল একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকা সুমি আক্তারের প্রতি। বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হব, কখনো ভাবিনি।

বিয়ের জন্য কামাল কাছনা এলাকার আগামীর চাষি কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটির অপারেশন ব্যবস্থাপক রাকিবুল ইসলাম জানান, সাধারণত তাদের কমিউনিটি সেন্টার বুকিং দিতে এক সপ্তাহ আগে যোগাযোগ করতে হয় এবং নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয়। কিন্তু ঘটনার দিন সকালে বাসভর্তি বরযাত্রী কিছুটা দূরে রেখে কনেপক্ষের পরিচয়ে তিনজন তাদের কাছে আসেন। তারা জানান, মেয়ের বিয়েতে বরসহ ১০ থেকে ১২ জন অতিথি আসার কথা থাকলেও শেষ পর্যন্ত ৪২ থেকে ৪৩ জন এসেছেন। এ কারণে জরুরি ভিত্তিতে কমিউনিটি সেন্টার ভাড়া প্রয়োজন।

তিনি আরও জানান, মানবিক বিবেচনায় তাদের অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়। কমিউনিটি সেন্টারের ভাড়া ৪২ হাজার টাকা এবং দুপুরের খাবারের জন্য আরও প্রায় ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থ পরিশোধের কথা বললে কনেপক্ষের লোকজন ব্যাংক থেকে টাকা তুলে দেওয়ার আশ্বাস দেন। পরে একপর্যায়ে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। অনুষ্ঠান আয়োজনের জন্য নির্ধারিত অর্থও তারা পরিশোধ করেননি। এমনকি খাবার পরিবেশনের আয়োজনও শেষ পর্যন্ত হয়নি। অভিযুক্তদের কাউকে পাওয়া গেলে প্রতিষ্ঠানের পাওনা আদায়ের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে,

প্রকাশের সময় : ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬