, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

মাদক কারবারি, উদ্ধার ৫০ পিস ইয়াবা

  • প্রকাশের সময় : ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৮৬ পড়া হয়েছে
অনলাইন  ১৮ জুলাই ২০২৬

MD. Abdur Rouf

নন্দীগ্রামে ছাত্রদল নেতাদের সহায়তায় পুলিশের হাতে মাদক কারবারি, উদ্ধার ৫০ পিস ইয়াবা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৩৬) নামের এক বড় মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়া মহল্লার মো হাফিজ উদ্দিনের ছেলে।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন জানান, হোসেন আলী দীর্ঘদিন ধরে কলেজপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় হোসেন আলী পেশায় গাড়িচালক ছিলেন। তবে গত  ৫ আগস্টের পর থেকে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে এলাকায় অভিযোগ রয়েছে। তার কারণে কলেজপাড়াসহ আশপাশের এলাকায় মাদক সেবন ও কেনাবেচা বেড়ে যায় এবং এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হচ্ছিল বলে দাবি করেন তারা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও জানান অনেকে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।
জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

মাদক কারবারি, উদ্ধার ৫০ পিস ইয়াবা

প্রকাশের সময় : ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬