, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি : জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে

  • প্রকাশের সময় : ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ২১ পড়া হয়েছে
অনলাইন মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি কম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির মামলায় তিন জামায়াতে ইসলামীর নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তারা হলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।

তিনি বলেন, ‘ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিতে আসেন তিনজন। তারা জামিন আবেদন করেন।

মামলা সূত্রে জানা যায়, কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের ভাইসহ আরো কয়েকজনকে আসামি করা হয়।

উপজেলার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি কম্পানিতে লেয়ার মুরগি লালন-পালন করা হচ্ছে।

সেখানকার মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার সময় হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরও করা হয় অভিযোগ রয়েছে। 

জনপ্রিয়

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি : জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে

প্রকাশের সময় : ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬