
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাইয়ান আবদুল বাতেন নামের বাংলাদেশি এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা বলে জানা গেছে।
ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে গত ২৮ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্যভান্ডার টাম্পাবাস্টসে তার বিরুদ্ধে ওই অভিযোগের কথা বলা হয়েছে। ‘আমেরিকাস টপ মাগশট’ সাইটেও তার ছবি, অভিযোগ ও গ্রেপ্তারের কথা বলা হয়েছে।





















