
সাবরিনা আহমেদ’s Post
আমি আমার কথা রেখেছি। আমি লিখেছিলাম, যখন এরা মবের শিকার হবে, প্রেসার গ্রুপের কবলে পড়বে আমি প্রতিবাদ করবো না। এমনকি হাসতে পর্যন্ত পারি! আজমেরী হক বাঁধনকে ইতালিতে সামান্য কোক আর পানি ছুড়ে মারার জন্য আমার মধ্যে সামান্য সহানুভূতি অবশিষ্ট নেই।
আড়াই বছর এই বাঁধন দায় এড়াতে পারবে না হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জুলুম নির্মম অত্যাচার, হত্যা, বাড়িঘর পুড়িয়ে দেয়া, দেশ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যে শক্তি বাংলাদেশের মব ও ফ্যাসিবাদ কায়েম করেছে বাঁধন তাদের লোক। সেই ফ্যাসিবাদীরাই আজকে বাঁধনের উপর ইতালির ঘটনায় তারা নিন্দা জানিয়ে ভরে ফেলছে। অথচ ৩২ নম্বরে একজন বৃদ্ধ মহিলাকে সবুজ পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছিল। একটি স্কুল ছাত্র ৩২ নম্বরে পোড়া ইট স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে গিয়ে মবের শিকার হলো, আপনাদের বাঁধন তো এর বিরুদ্ধে দাঁড়ায়নি। একটা দেশকে জঙ্গি, স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দিয়েছে, যে দেশে গান সিনেমা সংস্কৃতি জঙ্গি হুমকির মুখে রেখে এই বাঁধনদের মত জুলাই ছাপড়িরা যদি মনে করে থাকে ইউরোপ আমেরিকায় তাদের আত্মীয় বন্ধুদের আশ্রয়ে চলে গিয়ে বাকী জীবন আরাম আয়েশ করে কাটাবে তারা বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের এইভাবে ঘৃণা প্রকাশ করা হবে। কোথাও প্রকাশ্য হতে পারবেন না। সব মনে রাখা হয়েছে!
বি: দ্র: ছবিতে বাঁধনের সঙ্গে অপর মহিলাটি আওয়ামী লীগের প্রয়াত নেতা আবুল হোসেনের কন্যা রুবাইয়াত হোসেন । সে মেহেরজান নামের কুখ্যাত সিনেমার পরিচালক যেখানে পাকিস্তানের সৈনিকের প্রেমে হাবুডুবু খায় এক বাঙালি মেয়ে সেই যুদ্ধের ভয়াবহ দিনে যখন পাকিস্তানরা এদেশের মেয়েদের গনিমতের মাল মনে করত!
-সুষুপ্ত পাঠক
৮ সেপ্টেম্বর, ২০২৬
সাবরিনা আহমেদ’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















