, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

রবীন্দ্রনাথ শেষ জীবনে   হবির খাঁ হিসাবে আবির্ভূত হলেন? 

  • প্রকাশের সময় : ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৬৪ পড়া হয়েছে
অনলাইন রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ইসলাম ধর্মের অনুসারী কিছু মৌলবাদী এতটাই সংকীর্ণ এবং ছোট মনের অধিকারী যে তারা রবীন্দ্রনাথকে মুসলিম বিদ্বেষী এবং হিন্দু লেখক হিসেবে চিত্রিত করার অপচেষ্টা অনেক আগে থেকেই চালু রেখেছেন!! পাকিস্তান আমলেও সেই ব্যর্থ চেষ্টা হয়েছে, এখন আবার হচ্ছে।
         ১৯৪১ সনের ৭ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। ঐ বছরই তিনি একটি ছোট গল্প লিখেন। এই “মুসলমানির গল্পে” রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং যেন হবির খাঁ হিসাবে আবির্ভূত হলেন। হবির খাঁ নিজে একজন সম্ভ্রান্ত মুসলিম। তার বাড়িতেই হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনার আয়োজন করে রেখেছেন। এ যেন হিন্দু এবং মুসলমানের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও  সৌহার্দ্যপূর্ণ বসবাস। দুই সম্প্রদায়ের সম্প্রীতি ও মিলনের তীব্র আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথের চিন্তায়-মননে। এই চিত্রকল্প তিনি অংকন করেছেন খবির খাঁর বাড়িতে।
এই গল্পটি যারা পাঠ করবেন তারা বরং  রবীন্দ্রনাথের বিরুদ্ধে মুসলিম-প্রীতির কথা বলতে পারেন, এমনকি কিছু লোক হিন্দু-বিদ্বেষের অভিযোগও আনতে পারেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন হিন্দু সম্প্রদায়ের সামাজিক সংস্কারকে মারাত্মক আঘাত করেছেন। তখনকার সমাজে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সামান্যতেই “জাত গেল জাত গেল” বলে যে প্রচলন ছিল তা এই গল্পে ফুটিয়ে তুলেছেন।
রবীন্দ্রনাথ নিজের কথাই হবির খাঁ চরিত্রের মধ্য দিয়ে চিত্রায়ন করেছেন। এই গল্পের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন হিন্দু মুসলিমের বিভেদ নয়, জাত পাতের ভেদাভেদ নয়, চাই সম্প্রীতি, চাই মানুষে মানুষে ভালোবাসা।
         গল্পটির আংশিক পাঠ
—— —-
—– —– —
—- —- — হবির খাঁ সেই অঞ্চলে সর্বজন শ্রদ্ধেয় এক প্রভাবশালী ব্যক্তিত্ব। ডাকাতরা পর্যন্ত তাকে সম্মান করতো। একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারের এক অনাথ কন্যা কমলার বিবাহের পর বরযাত্রী যখন নববধূসহ রওনা হলো, পথিমধ্যে বরযাত্রীদল ডাকাতদের কবলে পড়ল। বরযাত্রীদের সাথে লাঠিয়াল বাহিনী ছিল। হইচই তার চিৎকারের মাঝে অন্ধকারে কমলা ঝোঁপের আড়ালে লুকাতে গেল। খবির খাঁ এরই মধ্যে সেখানে উপস্থিত হয়ে গেল। ডাকাত দল হবির খাঁকে দেখে সরে গেল।
হবির খাঁ এসে কমলাকে বললে, “তোমার কোনো ভয় নেই, এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে।”
কমলা অত্যন্ত সংকুচিত হয়ে উঠল। হবির খাঁ বললে, “বুঝেছি, তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে। কিন্তু একটা কথা মনে রেখো— যারা যথার্থ মুসলমান, তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকে সম্মান করে, আমার ঘরে তুমি হিন্দুবাড়ির মেয়ের মতোই থাকবে। আমার নাম হবির খাঁ। আমার বাড়ি খুব নিকটে, তুমি চলো, তোমাকে আমি খুব নিরাপদে রেখে দেব।”
এ যেন রবীন্দ্রনাথেরই কথা। হবির খাঁর মুখ দিয়ে রবীন্দ্রনাথ বললেন, “যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে”।
এখানেই মানবতাবাদী রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব। ইসলাম ধর্মের এই উদারতার কথা যেন রবীন্দ্রনাথ পুনরায় স্মরণ করিয়ে দিয়ে গেলেন।
কমলা ব্রাহ্মণের মেয়ে, সংকোচ কিছুতে যেতে চায় না। এ অবস্থা দেখে হবির বলল, “দেখো, আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে। তুমি এসো আমার সঙ্গে, ভয় করো না।”
হবির খাঁ কমলাকে নিয়ে গেল তার বাড়িতে। আশ্চর্য এই, মুসলমান বাড়ির আট-মহলা বাড়ির এক মহলে আছে শিবের মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা।
একজন বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ এসে কমলাকে বললে, “মা, হিন্দুর ঘরের মতো এ-জায়গা তুমি জেনো, এখানে তোমার জাত রক্ষা হবে।”
কমলা কেঁদে বললে, “দয়া করে কাকাকে খবর দেন, তিনি আমাকে নিয়ে যাবেন।”
হবির খাঁ বললে, “বাছা, ভুল করছ, আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরে নেবে না, তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে। না হয় একবার পরীক্ষা করে দেখো।”
হবির খাঁ কমলাকে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে, “আমি এখানেই অপেক্ষা করে রইলুম।”
বাড়ির ভিতর গিয়ে কাকার গলা জড়িয়ে ধরে কমলা বললে, “কাকামণি, আমাকে তুমি ত্যাগ কোরো না।”
কাকার দুই চোখ দিয়ে জল পড়তে লাগল।
কাকি এসে দেখে বলে উঠল, “দূর করে দাও, দূর করে দাও অলক্ষ্মীকে। সর্বনাশিনী, বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস, আবার তোর লজ্জা নেই! ”
কাকা বললে, “উপায় নেই মা! আমাদের যে হিন্দুর ঘর, এখানে তোমাকে কেউ ফিরে নেবে না, মাঝের থেকে আমাদেরও জাত যাবে।”
তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে হবির খাঁ’র সঙ্গে চলে গেল কমলা। চিরদিনের মতো বন্ধ হলো তার কাকার ঘরে ফেরার কপাট।
হবির খাঁর বাড়িতে তার আচার ধর্ম পালন করবার ব্যবস্থা রইল। হবির খাঁ বললে, “তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না, ঐযে বুড়ো ব্রাহ্মণ তাকে নিয়ে তোমার পূজা-আর্চা, হিন্দুঘরের আচার-বিচার, মেনে চলতে পারবে।”
বংশীবদন তালুকদারের ভাইঝি কমলা। বাপ-মাহারা সুন্দরী মেয়ে কমলা তার আশ্রয়দাতা হবির খাঁকে একদিন বললে,
“বাবা, যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞার আস্তাকুড়ে আমাকে ফেলে  দিয়েছে, সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনোদিন দেখতে পেলুম না। সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে, সে কথা আজও আমি ভুলতে পারি নে। আমি প্রথম ভালোবাসা পেলুম, বাপজান, তোমার ঘরে। জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাঁকেই আমি পুজো করি, তিনিই আমার দেবতা–তিনি হিন্দুও নন, মুসলমানও নন”।
কমলার মুখ দিয়ে রবীন্দ্রনাথ এ কী কথা বলেছেন? হিন্দু ধর্মের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে সে ধর্মের ভিত্তিমূলে আঘাত করেছেন।  এখন রবীন্দ্রনাথকে কি কেউ হিন্দু-বিদ্বেষী বলবে?
১৯৪১ সালে রবীন্দ্রনাথ তাঁর জীবনের শেষ গল্পটি লিখলেন। “মুসলমানির গল্প”। শুধু এই একটি গল্পেই নয়, রবীন্দ্রনাথ অনেক সাহিত্যকর্মে ইসলাম ধর্মের প্রতি এবং হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি তার শ্রদ্ধা ভালবাসা প্রদর্শন করেছেন। যারা রবীন্দ্রনাথের সাহিত্য পড়ে না, রবীন্দ্রনাথকে জানতে চায় না তারাই কেবল রবীন্দ্রনাথকে খন্ডিতভাবে, বিকৃতভাবে, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে উপস্থাপন করে এবং এর মাধ্যমে তারা নিজেদের মানসিক অসুস্থতাকে প্রকাশ করে। রবীন্দ্রনাথ নজরুল এঁরা কোনো ধর্মের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেন না। এঁরা কোনো দেশের সীমানার মধ্যেও বন্দি থাকেন না। দার্শনিক, কবি, বিজ্ঞানী, শিল্পী তাদেরকে কোনো ধর্মের সীমানায়, অঞ্চলের সীমানায় আবদ্ধ করা যায় না। সক্রেটিস, প্ল্যাটো এরিস্টটল, কপার্নিকাস, গাজ্জালী, ইবনেসিনা গ্যালিলি, নিউটন, শেক্সপিয়ার, মিল্টন, আলভাএডিসন, রবীন্দ্রনাথ, আইনস্টাইন, কাজীনজরুল, স্টিফেন হকিং– এরা গোটা মানবজাতির সম্পদ। এ ধরনের মহাপুরুষেরা গোটা মানবজাতির, কোনো জাতের নয়, কোনো ধর্মের নয়। যারা ধর্মের চোখ দিয়ে এদেরকে দেখে তারা নিজেদেরকেই ছোট করে।
হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে রবি ঠাকুর কী বলেছেন? বিভিন্ন গল্প প্রবন্ধ এবং বাণীতে মুসলমান ও ইসলাম নিয়ে তিনি কী বলেছেন তা আগামী লেখায় তুলে ধরার চেষ্টা করব। (চলবে) অধ্যাপক শরিফ সাদী   মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

রবীন্দ্রনাথ শেষ জীবনে   হবির খাঁ হিসাবে আবির্ভূত হলেন? 

প্রকাশের সময় : ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬