, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০

  • প্রকাশের সময় : ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ পড়া হয়েছে
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৮ জন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদন উদ্ধৃত করে আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবার রাখাইনের কিয়াউকতাও টাউনশিপে একটি সেতু ও বাজারে এই হামলা চালায় সামরিক বাহিনী। এলাকাটি বর্তমানে একটি বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

হামলায় কিসসাপনাদি বা কালাদান সেতু এবং ‘ইন্ডিয়ান মার্কেট’ নামে পরিচিত জনবহুল বাজারে বোমা ফেলা হয়। ওই সময় বাজারে পথচারী, ক্রেতা ও শ্রমিকদের ভিড় ছিল। এ কারণে হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।

কালাদান নদীর তীরে অবস্থিত উপকূলীয় শহর কিয়াউকতাওয়ে এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। গত এপ্রিলে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা দীর্ঘদিন ধরেই সেনা অভিযান ও সহিংসতার বলি। সামরিক বাহিনীর অব্যাহত নির্যাতন ও দমন-পীড়ন থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে প্রতিবেশী বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০

প্রকাশের সময় : ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬