, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশের সময় : ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৮৬ পড়া হয়েছে

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার

 অনলাইন রবিবার, ২১ জুন, ২০২৬
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী সমবেত হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা সেখানে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আদাবর থানা আওয়ামী লীগের নেতা মো. কবির আহম্মেদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার ও মো. নয়ন শেখ এবং যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৬), মো. ইব্রাহিম ও মো. রাকিব (২৩)।

এদিকে একই দিন গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আরেকটি অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ। ওই অভিযানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৮ জনকে হাতেনাতে গ্রেফতারকরা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. কবির ওরফে হুমায়ুন কবির, মো. কালাম ফরাজি, কবির হাওলাদার, মো. সিরাজ, মো. হেলাল হোসেন, মো. আলী রাজ হোসেন, মো. স্বপন মিয়া ও মুরাদ ওরফে মুরাদ মাতবর।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের সময় : ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬