, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ

  • প্রকাশের সময় : ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫ পড়া হয়েছে

অনলাইন শনিবার, ২১ নভেম্বর ২০২৬ 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী বিধিবদ্ধ আইনি কাঠামোয় নিয়ে আসা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশটি পাঠান।

নোটিশে নিষেধাজ্ঞার সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়ন কিংবা সংসদ অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তি, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিও জানানো হয়েছে নোটিশে। এই তদন্তে অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে ফৌজদারি মামলা করার দাবি জানিয়েছেন আইনজীবী। তবে বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের সমালোচনাকে শাস্তির আওতায় না আনার বিষয়টি নোটিশে স্পষ্ট করা হয়েছে।

জনপ্রিয়

রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ

প্রকাশের সময় : ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬