স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন।
সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশজুড়ে চাঁদাবাজসহ সব ধরনের অপরাধীদের তালিকা হালনাগাদ করছে পুলিশ এবং অপরাধীদের দমনে অভিযান আরও জোরদার করা হবে। তবে ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দেওয়া হলে জনগণই তার সঠিক বিচার করবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া সরকারের আট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ জন বিশিষ্ট নাগরিকের উদ্বেগের জবাবে মন্ত্রী জানান, জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখে সরকার কোনো ছাড় দিচ্ছে না।






















