
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেসে পাস হওয়া ও ট্রাম্পের সই করা এই আইনে রাশিয়ার শীর্ষ তেল ও গ্যাস ক্রেতা দেশগুলোর (বিশেষ করে চীন ও ভারত) ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছিল। এ ছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান ও রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন তেলবাহী জাহাজের বহরের ওপরও নতুন বিধি-নিষেধ আরোপের বিধান ছিল। ট্রাম্পের সাম্প্রতিক এই আদেশের ফলে কংগ্রেসের তৈরি সেই আইনের বড় একটি অংশ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ল।
ভার্জিনিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ডন বায়ার এক্সে লিখেছেন, ‘পুতিনের কাছে ট্রাম্পের এই নতুন আত্মসমর্পণ আবার প্রমাণ করল তিনি ইউক্রেনীয় অংশীদারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এবং রাশিয়ার বেআইনি আগ্রাসনের শাস্তিতে পাস করা আইনের উদ্দেশ্যকে অমান্য করছেন।’
পরিস্থিতি আরো জটিল রূপ নেয় যখন কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারে আবার ড্রোন হামলা চালানো শুরু করে। ট্রাম্প এটিকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিলে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে জেলেনস্কি খোঁচা দিয়ে মন্তব্য করেন, ‘প্রকৃত নেতাদের মাঝে ফিরতে পেরে ভালো লাগছে।’
এদিকে, ট্রাম্প এসব সামরিক সাহায্য কমানোর দাবি অস্বীকার করেছেন, তবে জেলেনস্কি শুক্রবার নিশ্চিত করেন যে স্টারলিংকের গতি এখনো পুরোপুরি ফিরে আসেনি।





















