, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৭ পড়া হয়েছে
অনলাইন,রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছেন। রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি। তারা হলেন—দাদা আবু সিদ্দিক (৫০), নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে আবু সিদ্দিক তাঁর নাতি পিয়াস হোসেন ও নাতনি পমি আক্তারকে নিয়ে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে একটি পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে প্রথমে আবু সিদ্দিক, পরে পিয়াস ও পমি পানিতে ডুবে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

জনপ্রিয়

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬