
অনলাইনশনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জামায়াত হেরে যাওয়ায় জামায়াতের সমর্থক এবং ছাত্রশিবির নেতারা এখন বলছে ,
“আপনি যতই যোগ্য লোক হন না কেন হিন্দুরা আপনাকে কোন ভাবেই ভোট দিবে না। কারণ আপনার সাথে জামাত ইসলামের নাম যুক্ত আছে। মূলত এই জামাত ইসলাম নামেই ওদের এলার্জি। হিন্দুদের ১০% ফিক্সড ভোটের কারণেই সুনামগঞ্জে হেরেছিল জামায়াতের কথিত জনপ্রিয় প্রার্থী এ্যাড. শিশির মনির।”
.
আসলেই সত্য। শিশির মনিরের পরিবারের আমলনামাটা একবার দেখে যাই।
.
৬ ডিসেম্বর ১৯৭১। গোটা সুনামগঞ্জের মানুষ এদিন যখন হানাদার মুক্ত হওয়ার আনন্দে উদ্বেল, যুদ্ধে বিজয়ের আনন্দে উচ্ছ্বাসিত, ঠিক তখনই সুনামগঞ্জ শহর থেকে ৫৪ কিলোমিটার দূরের হাওর অঞ্চলের দিরাই উপজেলার প্রত্যন্ত গ্রাম ‘পেরুয়া’য় চলছিল এক নৃশংস গণহত্যা।
.
স্থানীয় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা মুকিত মনির ও তার ভাই জোবায়ের মনির ও আব্দুল খালেকের নেতৃত্বে এই গণহত্যাটি চলেছিল একটি সুনির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের উপর। তারা হলেন হিন্দু ধর্মাবলম্বী।
.
সেদিন সকাল থেকেই রাজাকারেরা বিভিন্ন গ্রাম থেকে হিন্দুদের ধরে এনে পেরুয়া গ্রামের পার্শ্ববর্তী সুরমা নদীর পাড়ে জড়ো করেছিল রাজাকারেরা। এরপর প্রথমে তারা সনাতন ধর্মাবলম্বীদের জোরপূর্বক ধর্মান্তর করে ।
.
কিন্তু ধর্মান্তরিত হয়েও তাঁদের মুক্তি মিলেনি। মুকিত মনিররা হয়তো ভেবেছিল যুদ্ধ শেষ হলে তারা আবার তাঁদের ধর্মে ফিরে যাবে।
.
আর তাই সুরমা নদীর পাড়ে হাঁটু জড়ো করে তাদের ব্রাশফায়ার করে হত্যা করেছিল মুকিত মনির ও জুবায়ের মনির। এরপর লাশ ভাসিয়ে দিয়েছিল সুরমা নদীতে। নদীর স্রোতের টানে কোথায় তাদের লাশ চলে গেল কেউ জানেনা।
.
এই গণহত্যাকারী মুকিত মুনীরের ছেলেকে চিনেন তো? তার নাম শিশির মনির। জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী ছিল সে এবার। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি এই শিশির মনির যে কি ভয়ঙ্কর তার বিগত কর্মকাণ্ডেই বোঝা যায়।
.
সাবেক এই শিবির নেতা এবারের নির্বাচনে একদিকে জামায়াতের প্রার্থী ছিল ঠিক তেমনই অন্যদিকে আবরার ফাহাদের হত্যাকারীদের আইনজীবীও ছিল। কি করেনি এই লোক।
.
আওয়ামী লীগ সরকার পতনের পর এদেশের আইনাঙ্গনের অন্যতম মাফিয়া হয়ে উঠেছিলো শিশির মনির। তার কথার বাইরে যেন গোটা আদালত থমকে যেত। বিচারক বদলি থেকে এমন কোন কাজ নেই যা সে করেনি। মামলা বাণিজ্য থেকে, বিরোধীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাড়িছাড়া করা।
.
অন্যদিকে বলে রাখি, মুক্তিযুদ্ধে তার বাবা যুদ্ধাপরাধী মুকিত মনির ও চাচা জোবায়ের মনির ও আব্দুল খালেকের অপরাধের ফিরিস্তি কেবল পেরুয়া গণহত্যাই নয়। যুদ্ধের সময় তারা ৩০০ জন রাজাকারকে নিয়ে গড়ে তুলেছিলো এক রাজাকার বাহিনী।
.
সুনামগঞ্জের দিরাই ও শাল্লায় বেশীরভাগ গণহত্যা, লুটপাট, ধর্ষণ এবং জোরপূর্বক ধর্মান্তরের মতো পৈশাচিকতায় জড়িত ছিল এই বাহিনীটি। ধর্ষণের শিকার তেমনই দুজন বীরাঙ্গনা ছিলেন জমিলা খাতুন ও সাক্ষী কুলসুম বেগম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁরা তাঁদের উপর চলা পৈশাচিক নির্যাতন ও বর্বরতার বিবরণ দিয়েছিলেন। সেটা পড়তে পারেন।
.
স্বাধীনতার পর মামলা হলেও কয়েক বছরের ব্যবধানে ছাড়া পেয়ে যায় মুকিত মনির, জোবায়ের মনির ও আব্দুল খালেক। শেষমেশ ২০১৮ সালে পেরুয়া গ্রামের মুক্তিযোদ্ধা রজনী দাস তাদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ জোবায়ের মনির সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে।
.
অভিযোগ দায়েরের পরই আমেরিকায় পালিয়ে যায় মুকিত মনির। একপর্যায়ে অসুস্থতার কারণে জোবায়ের মনিরকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিলো আদালত। জামিন পেয়েই সে এলাকায় গিয়ে প্রথমেই সাক্ষীদের এলাকা ছাড়া করে।
.
আর হাসিনার পতনের পর তো শিশির মনির হয়ে উঠেছিলো দিরাই ও শাল্লার যম। তার বাবার বিরুদ্ধে দেয়া সাক্ষীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলো মব। শিবিরের ছেলেরা তাদের বাড়িঘরে হামলাও চালিয়েছিল।
.
মুক্তিযোদ্ধাদের এলাকায় কি পরিমাণ যে হয়রানি করেছিল তারা তা অবর্ণনীয়। গণহত্যার শিকার পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছিলো। গত বছর পেরুয়া ও শ্যামারচর গণহত্যার উপর কাজ করবো ভেবেছিলাম। শহীদ পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখি কেউই তখন মুখ খুলতে রাজি নয়।
.
তারা বলেছিলেন, দেখেন ভাই এখন সম্ভব না। শিশির মনিরের লোকজন তুলে নিয়ে স্রেফ মেরে ফেলবে বলেছিলাম নাম প্রকাশে অনিচ্ছুক দিবো, তাও বলতে পারেন। কিন্তু তাদের এক কথা। সবাই তাদের মার্কে রয়েছে। ঠিকই বুঝে নিবে কে তার বাবার বিরুদ্ধে বলবে।
.
তবে সবকিছুরই ইতি আছে। নির্বাচনে শিশির মনির হেরেছিল। জিতেছিলেন মুক্তিযোদ্ধা প্রবীণ বিএনপি নেতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন চৌধুরী।
.
নাসির উদ্দিন চৌধুরী এমন মাপের জননেতা যে তিনি ১৯৯৬ এর নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্তের মতো তুমুল জনপ্রিয় প্রার্থীকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত সেই আসন থেকে সাতবার এমপি নির্বাচিত হয়েছিলো। ভাবতে পারেন! আর সেখানে শিশির মনির তো তাঁর কাছে কিছুই না। তার উপর আছে তার পরিবারের মীরজাফরীর ইতিহাস। তাহলে কোনমুখে হিন্দুরা তাকে ভোট দিবে?
.
বর্তমানে নাসির উদ্দিন চৌধুরীর চলাচলের শক্তি অনেকটাই কমে গেছে। । কিন্তু দিরাই শাল্লার মানুষ জানে, তিনি অস্ত্র জমা দিয়েছেন বটে, ট্রেনিং তো আর জমা দেননি। নাসির চৌধুরী কতোটা ভদ্র এবং বিনয়ী সম্পন্ন লোক তা তুলনার বাইরে।
.
জামায়াত শিবির এখন যখন প্রশ্ন করে হিন্দুরা শিশির মনিরের মতো জনপ্রিয় প্রার্থীকেই এমপি হতে দেয়নি; দেলাওয়ার হোসেনকে দিবে কোন যুক্তিতে?’ প্রচণ্ড হাসি পায়।
.
আমার প্রশ্ন হলো যাদের পিতৃপুরুষকে, পিতাকে, আপন ভাইকে, বোনকে শিশির মনিরের বাবা চাচারা হত্যা করেছে, যারা পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার চেয়েছে, ২৪ এর অভ্যুত্থানের পর তাদেরই বিরুদ্ধে মব লেলিয়ে দিয়েছে তাদের থেকে আবার ভোট আশা করেন কীভাবে? ন্যূনতম চক্ষুলজ্জাও কি অবশিষ্ট নেই?
.
এই জামায়াত শিবির এখন বলছে, ‘আপনি কলিজাটা দিয়ে দিলেও তারা জামায়াত নামের কাউকে ভোট দিবে না, এটা ফিক্সড।’
.
প্রশ্ন হলো যার পিতৃপুরুষের কলিজা ছিঁড়ে শকুনের আহার করিয়েছে সেই কুলাঙ্গারের বংশধরকে ভোটও দিবে। কি হাস্যকর!
.
লেখা আহমাদ ইশতিয়াক
.
উপরের ছবিতে ডান পাশে শিশির মনিরের বাবা মুকিত মনির, নিচে তার চাচা জোবায়ের মনির।
Md K Islam Sumon’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















