
অনলাইন শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ভাইরে ভাই! আমরা কোথায় আছি, আর গোপালগঞ্জবাসী কোথায় আছে! ভাবা যায়!
ডিসেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন
শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যেন এখন থেকেই উৎসবের আমেজ!
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। স্থানীয় মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়দের ভাষায়, পরিবেশটা অনেকটা ঈদের আমেজের মতো! কারণ, তাঁদের বিশ্বাস, তাঁদের নেত্রী আসছেন, তাই প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধও সাজিয়ে-গুছিয়ে পরিষ্কার রাখার প্রস্তুতি চলছে।
সবচেয়ে চোখে পড়ার বিষয় হলো, এই কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আবেগ। কারও হাতে ঝাড়ু, কেউ করছেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, আবার কেউ ব্যস্ত পুরো পরিবেশ সুন্দর করে তুলতে।
রাজনীতির মাঠে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু গোপালগঞ্জের মানুষের এই আবেগ, ভালোবাসা ও প্রত্যাশা সত্যিই আলোচনার বিষয়।
একদিকে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে টুঙ্গিপাড়ায় উৎসবের প্রস্তুতি, গোপালগঞ্জ যেন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে!
আপনার কী মনে হয়, গোপালগঞ্জবাসীর এই উৎসবমুখর পরিবেশ কী বার্তা দিচ্ছে
New all Update’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















