, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

শ্রমিক লীগ কর্মীকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর

  • প্রকাশের সময় : ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ পড়া হয়েছে

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরের একটি লন্ড্রি দোকানে এ ঘটনা ঘটে। পরে রাতে মারধরের ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তানিয়া আমিন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ভিডিওতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে অবস্থান করছেন খোরশেদ আলম। এ সময় তানিয়া আমিনসহ চার-পাঁচজন সেখানে প্রবেশ করেন। তাদের দেখে খোরশেদও তানিয়া আমিনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীরা তাকে মারধর শুরু করেন। এ সময় তানিয়া আমিনকে চড়-থাপ্পড় মারতে দেখা যায়।

মারধরের সময় তানিয়া আমিনকে বলতে শোনা যায়, ‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’ ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘আমি ওর মেয়ের বয়সী। দেখতে আমার বাবার চেয়ে বড় মনে হয়।…মেয়েদের মনে করে সব সময় দুর্বল।’একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি পৌঁছায়। তখন তানিয়া আমিন এক পুলিশ সদস্যকে জানান, গ্যাস-বিদ্যুৎ নিয়ে তার প্রকাশ করা একটি ভিডিওর নিচে খোরশেদ আলম আপত্তিকর মন্তব্য করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে তানিয়া আমিনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা-কর্মী। তিনি বিভিন্ন সময়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশ এবং মন্তব্য করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতা-কর্মীদের হেয়প্রতিপন্ন ও হয়রানি করতেন।

রিদুয়ান হৃদয়ের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এনসিপির নেতা-কর্মীরা খোরশেদ আলমের দোকানে যান। সেখানে একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারা হয়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তার মুঠোফোন পরীক্ষা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খোরশেদ আলম শ্রমিক লীগের সক্রিয় কর্মী। তিনি দলের লোকজনকে সংগঠিত করে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার মুঠোফোনে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। এ ছাড়া এনসিপির নেতা-কর্মী, বিশেষ করে নারী নেত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওসি আরও বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এনসিপির নেতা-কর্মীরা তার দোকানে জড়ো হন। পরে পুলিশ গিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ থাকায় পুলিশ তাকে খুঁজছিল। একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি।

জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

শ্রমিক লীগ কর্মীকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর

প্রকাশের সময় : ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬