, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

সড়কে ব্যারিকেড দিয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
  • ৪৬ পড়া হয়েছে

অনলাইন সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানগড় গ্রামের ভাঙারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জাহেদ একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। নিহতের পরিবার এ ঘটনায় স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাহেদ স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তার কোনো পদ-পদবি ছিল না। গত ২৫ আগস্ট রাতে উপজেলার পুরানগড় ইউনিয়ন পরিষদের পুরাতন কার্যালয়ের সামনে থেকে ২টি আকাশমণি গাছ চুরির ঘটনা ঘটে। পরে গাছগুলো বাজালিয়া ইউনিয়নের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি পুকুর থেকে উদ্ধার করে বন বিভাগ ও ইউনিয়ন পরিষদ কার্যালয়। এই গাছগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে ২৫ হাজার ৫শ টাকায় বিক্রি করা হয়। এর কয়েক দিন পর রাতের আঁধারে ওই গাছগুলো কাটার মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জাহেদের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীদের বিরোধ সৃষ্টি হয়।

এই বিরোধের জেরেই মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দক্ষিণ পুরানগড় ভাঙ্গারগোড়া এলাকায় পৌঁছলে রোববার রাত ৮টার দিকে ওতপেতে থাকা সন্ত্রাসীরা যুবলীগ কর্মী জাহেদের গতিরোধ করে। একপর্যায়ে মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা জাহেদকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা শাহেদ আলী বলেন, মিষ্টি জসিম, রিদোয়ান, মানিক, মিষ্টি টিপু, হাবীব, রাজা মিয়া ও তার ছেলেসহ অন্তত ৫০-৬০ জন মানুষ রীতিমতো উৎসব করে আমার ভাগ্নেকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করেছে। তারা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘক্ষণ তার রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে ছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্বজন ও আহত ভিকটিমের সঙ্গে কথা বলেছি। বেশ কিছু তথ্য পেয়েছি। ঘাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

সড়কে ব্যারিকেড দিয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬