
অনলাইন রবিবার,২৭সেপ্টেম্বর২০২৬
‘সবাইকে বিএনপি করতেই হবে। এক ভাই বিএনপি করবেন, এক ভাই ফ্যাসিস্ট, এক ভাই গুপ্ত- তা হবে না। এমনকি আত্মীয়তার সম্পর্কও ছিন্ন করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।’ সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনসুর।
এমন নীতির প্রতিফলনই কি দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে? যেখানে চূড়ান্তভাবে নির্বাচিত হলেও বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী নিয়োগপত্র পাননি। অভিযোগ উঠছে, পুলিশ ভেরিফিকেশনে অন্য দলের রাজনীতিতে সম্পৃক্ততা বা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা এর পেছনে কারণ।
আবার, সম্প্রতি নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, যেখানে স্থানীয়দের অভিযোগের তীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির দিকে। দুই শতাধিক মুখোশধারী মানুষ তিন ঘণ্টার ওপরে ভারী যন্ত্রপাতি নিয়ে ভাঙচুর করলেও পুলিশ ছিল নীরব এবং ঘটনার পর এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে মাত্র চারজনকে। তবে, জাসদ কার্যালয়ে গোপনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বৈঠকের অভিযোগে প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের উদ্দেশ্যে বলেছেন, স্বৈরাচারের দোসর ধরলে পুরস্কৃত করা হবে। এজন্যই কি আওয়ামী লীগ ধরতে এমন ব্যাপক তৎপরতা পুলিশের ?
আর, বিএনপি সংশ্লিষ্টতার কারণেই কি রাড্ডায় হামলাকারীরা নিরাপদে বিনা বাধায় ভাঙচুর করতে পারলেন?
জাতিসংঘে প্রধানমন্ত্রী- ‘ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য- রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন বা থ্রি-আর কৌশল’ অনুসরণের কথা বলেছেন। বিএনপি সরকারের কথা আর কাজে মিল কতটা?
এসব নিয়ে আলোচনায় পালস অব পলিটিক্সে আমার আজকের অতিথি বিএনপি দলীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
Sharmin Chowdhury’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















