, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

সাঈদ খোকনের রিমান্ড শুনানি: আদালত প্রাঙ্গণে আইনজীবীসহ কয়েকজনকে মারধর বিএনপি কর্মীরা

  • প্রকাশের সময় : ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১২ পড়া হয়েছে
অলাইন মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আদালত চত্বরে আইনজীবীকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার কিছুক্ষণ আগে এ হামলার ঘটনা ঘটে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বর, ঢাকা। ১৭ নভেম্বর ২০২৬ছবি: ভিডিও থেকে নেওয়া

সাঈদ খোকনের রিমান্ড শুনানির আগে আদালত চত্বরে বিক্ষোভ করার মধ্যে একজন আইনজীবীসহ কয়েকজনকে মারধর এবং একজন সাংবাদিককে হেনস্তা করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জুলাই অভ্যুত্থানের পর থেকে দুই বছরের বেশি সময় আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবি সাঈদ খোকনকে জুলাই অভ্যুত্থানে রাজধানীর জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে।

সাঈদ খোকনকে ডিবির একটি গাড়িতে করে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে দিকে সাঈদ খোকনকে বহনকারী গাড়িটি হাজতখানায় ঢোকানোর মুহূর্তে নেতা-কর্মীরা ঝাড়ু প্রদর্শন করেন এবং ডিম নিক্ষেপ করেন।

সাঈদ খোকনের ঘনিষ্ঠজন উল্লেখ করে এই ব্যক্তির ওপর হামলা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বর, ঢাকা। ১৭ নভেম্বর ২০২৬ছবি: ভিডিও থেকে নেওয়া

পরে সাঈদ খোকনকে আদালতে তোলার জন্য হাজতখানা থেকে বের করে আদালত ভবনের সামনে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন একজন সাংবাদিক। মাসুদ রানা নামের ওই সাংবাদিক প্রথম আলোকে বলেন, ‘আসামি সাঈদ খোকনের ছবি ও ভিডিও নেওয়ার সময় উপস্থিত বিএনপি-ছাত্রদলের নেতা–কর্মীরা গায়ের ওপর এসে পড়েন। তাঁদের সরে যেতে বললে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আমাকে হেনস্তা করেন ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।’

জুলাইয়ের হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

হামলা চালিয়ে তাঁকে ধরে নিয়ে যাচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বর, ঢাকা। ১৭ নভেম্বর ২০২৬ছবি: প্রথম আলো

সন্ধ্যা ছয়টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাঈদ খোকনকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে এজলাসে তোলা হয়। ৬টা ৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাঁর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুনানিতে সাঈদ খোকনের পক্ষে তাঁর আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি আদালতকে বলেন, ‘আসামি সাঈদ খোকনের বিরুদ্ধে এ মামলায় যে হত্যার অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। মামলার এজাহারে তাঁর বিষয়ে সুস্পষ্ট করে কিছুই উল্লেখ নেই। তিনি শেষ সময়ে গুরুত্বপূর্ণ তেমন কোনো দায়িত্বে ছিলেন না। এই মামলার উল্লিখিত ঘটনাটি ও মামলা দায়েরের তারিখ অনেক পরে। এ মামলায় তাঁর ১০ দিনের রিমান্ডে নেওয়ার কোনো উপাদান নেই। আমরা রিমান্ড বাতিলপূর্বক জামিন চাই। যদি আমাদের জামিন না–ও দেন, তাতেও আমরা অসন্তুষ্ট না। তিনি অসুস্থ ও সাবেক এমপি ও মেয়র। তাঁর অবস্থান অনুযায়ী তাঁকে ডিভিশন দেওয়া হোক।’

আদালত চত্বরে এই ব্যক্তির ওপরও হামলা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বর, ঢাকা। ১৭ নভেম্বর ২০২৬ছ

অপর দিকে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী এই সাঈদ খোকন। মুক্তিকামী ছাত্র–জনতা যখন জুলাইয়ে আন্দোলন করে, তখন সেই আন্দোলন দমানোর জন্য ছাত্র–জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন এই আসামি। তাঁদের এই নিপীড়ন ও ছাত্র আন্দোলন দমানোর জন্য ছোড়া গুলিতে এই মামলার ভুক্তভোগী মোতালিব নিহত হয়।’

সাঈদ খোকন এই হত্যা মামলার ২৯ নম্বর আসামি উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘দেশে যেভাবে নাশকতা চালানো হচ্ছে, গাড়িতে ও বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এই নাশকতার সঙ্গে এই সাঈদ খোকন জড়িত। তাঁর নেতৃত্বে ও অর্থায়নে এই নাশকতা চালানো হচ্ছে। তাঁকে রিমান্ডে নিলে ও তাঁর ডিভাইস ফরেনসিক করলে দেখা যাবে তাঁদের নাশকতার চিত্র। দেশকে অস্থিতিশীল করতে ক্রমাগত নাশকতা করে যাচ্ছেন তাঁরা। জুলাইয়ে শুধু মোতালিব নয়, শত শত ছাত্র–জনতাকে তারা হত্যা করেছে। তাঁকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করলে সব তথ্য পাওয়া যাবে।’

শুনানি চলাকালে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে সাঈদ খোকন হাত উঁচু করে আদালতের উদ্দেশে বলেন, ‘স্যার, কথা বলতে চাই।’ তবে আদালত তাঁর বক্তব্য না শুনে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

সাঈদ খোকনের রিমান্ড শুনানি: আদালত প্রাঙ্গণে আইনজীবীসহ কয়েকজনকে মারধর বিএনপি কর্মীরা

প্রকাশের সময় : ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬