
আদালতের হাজতখানা থেকে বের করে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ঢাকার আদালত প্রাঙ্গণে, ১৮ মার্চ ২০২৫ছবি: প্রথম আলো
কারাগারে থাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আনা-নেওয়া করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার এ আবেদন করেন তাঁর আইনজীবী বদিউজ্জামান তপাদার।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার আছেন কামরুল ইসলাম।
এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, এখন দেশের অবস্থা ভালো না। তাঁর নিরাপত্তার বিষয় আছে। পরিস্থিতির উন্নতি হলে অ্যাম্বুলেন্সের বিষয়টি বিবেচনা করা হবে।





















