
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক থানার দিঘলী রামপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় এবং ময়মনসিংহের ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০)। সোহেল নগরের জল্লারপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
মামলার তদন্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, বিভিন্ন ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাই করে সোহেল আহমদ ও রবিউল ইসলাম হৃদয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর গত ৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নগরের জল্লারপাড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৬ সেপ্টেম্বর) নগরের আখালিয়ার নেহারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তে পাওয়া ভিডিও ও সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতেই ওই দুইজনকে শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের চেষ্টায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





















