, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

সীতাকুণ্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১২৮ পড়া হয়েছে
 অনলাইন রবিবার, ০৭ জুন, ২০২৬
শনিবার (৬ জুন) দিবাগত রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই ধনতোষ চাকমা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, মিছিল অনুষ্ঠিত হওয়ার স্থান পরিদর্শন করে কার্তুজের খোসা, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, মামলায় উল্লেখিত তিন আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) বিকেলে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ডিসি পার্কসংলগ্ন বন্দরগামী সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন এবং নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে তৎপরতা চালান বলে অভিযোগ করা হয়েছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

সীতাকুণ্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার ৩

প্রকাশের সময় : ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬