, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

সেপ্টেম্বরে কারা হেফাজতে মৃত্যু ২৪, ‘মবে’ নিহত ২৩ : এমএসএফ

  • প্রকাশের সময় : ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩৩ পড়া হয়েছে
সেপ্টেম্বর মাসে কারা হেফাজতে ২৪ জন নিহত এবং ‘মব’ সহিংসতায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মবের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা অব্যাহত থাকার পাশাপাশি কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চুরি, ডাকাতি, জমি ও অর্থনৈতিক বিরোধ, বাগবিতণ্ডা এবং যৌন সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে এসব ‘মব’ সহিংসতার উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে সেপ্টেম্বরে কারা হেফাজতে ২৪ জনের মৃত্যু হয়েছে, যেখানে আগস্টে এ সংখ্যা ছিল ৯। একই সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে একজন নারীর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করেছে এমএসএফ। এ ছাড়া রাজনৈতিক সহিংসতায় ৩৮৪ জন আহত এবং অন্তত একজন নিহত হয়েছেন। হামলায় আরো ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এমএসএফ।
সাংবাদিকদের ওপর শারীরিক হামলা কিছুটা কমলেও আইনি হয়রানি বেড়েছে বলে দাবি করেছে এমএসএফ।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে ২৮ জন সাংবাদিক হামলা বা নির্যাতনের শিকার এবং ৯ জন আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন। একই সময়ে ডিজিটাল বা সাইবার আইনে মামলা তিনটি থেকে বেড়ে আটটি এবং গ্রেপ্তার তিনজন থেকে বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত ও আহত হওয়া, আটক এবং ঠেলে পাঠানো বা পুশ-ইনের চেষ্টার ঘটনার তথ্যও দিয়েছে সংগঠনটি। মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি আহত হওয়ার তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনটি এ তালিকা প্রকাশ করেছে প্রকাশ করেছে সংগঠনটি।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

সেপ্টেম্বরে কারা হেফাজতে মৃত্যু ২৪, ‘মবে’ নিহত ২৩ : এমএসএফ

প্রকাশের সময় : ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬