
অনলাইন সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
এই মহিলাটি গা*লি দিয়ে অন্যায় করেছে আমি মানি, ধরে নিলাম যে লোকটির বিরুদ্ধে সে অভিযোগ তুলেছে, সেটাও সে মিথ্যা বলেছে। আলোচনায় থাকতে চাইছে তাও মানলাম। কিন্তু আপনারা কি করছেন? আপনারা জনসমক্ষে, মিডিয়াতে একজন নারীর শরীর নিয়ে যে কু*রুচিপূর্ণ মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন সেটা কোন শিল্পের পর্যায়ে পড়ে? সেটা কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভাষা?
এই নারীকে নিয়ে আপনারা যে ভাষা ব্যবহার করছেন তাতে আপনাদের সাথে তার পার্থক্য কোথায় রইলো? পরীমনিকে অশিক্ষিত বলছেন, কিন্তু শিক্ষিত হয়ে আপনি আপনার শিক্ষার কি পরিচয় দিচ্ছেন?
আর আপনি যিনি বলছেন যে তার লিংক ভা*ইরাল করবেন, আপনার কাছে পরীর লিংক আসলো কোথা থেকে? ভালো লোকের কাছে কি এসব থাকে? আর যিনি বলছেন যে, তার শরীরের মূ*ল্য নাই, তার শরীর মূল্যহীন কাদের দ্বারা হয়েছে বলবেন কি? আপনার মতো পুরুষদের দ্বারাই হয়েছে। সে যেমন শরীর বেঁ*চেছে, আপনি পুরুষ সেটা কিনেছেন, সে যেমন শরীর দেখিয়েছে, আপনি পুরুষ সেটার মজা নিয়েছেন। তাই আপনার আর এই নারীর ভেতর কোনো তফাৎ নেই। সে যদি গা*লি দিয়ে দোষী হয়, তবে আপনিও নারীর শরীর নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে দোষী হয়েছেন।
Nahid Sultana’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















