, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেসক্লাবের সভা: চেয়ারম্যান হিলু, মহাসচিব সোহেল

  • প্রকাশের সময় : ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৯৬ পড়া হয়েছে

রাজধানীর হোটেল সোনারগাঁও-এর তৃতীয় তলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রেসক্লাবের স্থায়ী পরিষদের এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে সর্বসম্মতিক্রমে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আজ ২১ জুন ২০২৬, রোজ রবিবার বেলা দুইটার সময় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা ও চা চক্র শেষে লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু-কে চেয়ারম্যান ও মোঃ ওমর ফারুক সোহেল-কে মহাসচিব নির্বাচিত ঘোষণা করা হয়। এছাড়া নবগঠিত এই কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে এম কাজল খান, ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে এস এম মোর্তজা আলম বুলবুল, লায়ন মোঃ শরিফুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ মুমিনুল ইসলাম, এইচ এম আখতারুজ্জামান ও মোঃ আনিসুর রহমান সাগর এবং যুগ্ম মহাসচিব পদে প্রিয়াঙ্কা ইসলাম নির্বাচিত হয়েছেন। উক্ত অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক প্রেসক্লাবের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচন এবং হোটেল সোনারগাঁও-এ নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্নকরণ। মিটিংয়ে স্থায়ী পরিষদের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, খুব শীঘ্রই হোটেল সোনারগাঁও এর হল রুমে আন্তর্জাতিক প্রেসক্লাবের নবগঠিত নির্বাহী পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, এম কাজল খান, এস এম মোর্তজা আলম বুলবুল, এইচ এম আখতারুজ্জামান, অ্যাডভোকেট মুহাম্মদ মুমিনুল ইসলাম এবং মোঃ ওমর ফারুক সোহেল। নতুন নেতৃত্ব নির্বাচনের পর উপস্থিত নেতৃবৃন্দ আন্তর্জাতিক প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেসক্লাবের সভা: চেয়ারম্যান হিলু, মহাসচিব সোহেল

প্রকাশের সময় : ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬