
অনলাইন সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
একই মানুষকে ২ বার বিয়ে করেছিলেন দিলারা জামান!
মাত্র ১০ হাজার টাকার কাবিনে…!
অভিনেত্রী দিলারা জামান ভালোবাসার মানুষ ফখরুজ্জামান চৌধুরীকে বিয়ে করার জন্য পরিবার ও সামাজিক নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছিলো তাকর।
একপর্যায়ে কলেজে যাওয়া বন্ধ হয়ে গেলে ছোট ভাইয়ের মাধ্যমে চিঠি পাঠান প্রেমিকের কাছে, লিখেছিলেন, “তোমার রাজকন্যা তো বন্দী। এখন তুমি কি উদ্ধার করবে?”
চিঠি পেয়ে অবশ্য ভালোবাসার টানে রাজকন্যাকে উদ্ধার করতে দ্বিধা করেননি প্রেমিক।
১৯৬৬ সালের ২৪ ফেব্রুয়ারির এক বৃষ্টিভেজা সকালে ঘরোয়া পোশাকেই বাসা থেকে বেরিয়ে বকশীবাজার চলে যান তিনি। সেখান থেকে কবি জিয়া হায়দারের বাসায় মাত্র ১০ হাজার টাকা কাবিনে সম্পন্ন হয় তাদের পালিয়ে বিয়ে।
গল্পের চমক কিন্তু এখানেই শেষ নয়! পরবর্তীতে পারিবাগতভাবে ঘটনাটি জানাজানি হলে দুই পরিবার মিলে আনুষ্ঠানিকভাবে আবার তাদের বিয়ের আয়োজন করে। আর এভাবেই নিজের স্বামীকেই জীবনে দুই-দুইবার বিয়ে করেছিলেন এই কিংবদন্তি অভিনেত্রী
M for Meerab’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















