
অনলাইন রবিবার, ২৬ জুলাই, ২০২৬
“অমৃতা তোমার পাঠশালায় যখন শিশু দের মুখে হাসি দেখি মনটা ভরে যায় আমার এখন ৭৭ বছর বয়স নিজে কিছু করতে পারি না কিন্তু আমি যতদিন স্কুলে পড়াতাম স্কুলে বিভিন্ন রকম অনুষ্ঠান করতাম আমার ছাত্রীদের নিয়ে আজকে তোমার ভিডিও গুলো দেখি আর নিজের পুরানো দিনের কথা গুলো ভাবি।” ফোনে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো চন্দ্রিমা দি অবসরপ্রাপ্ত শিক্ষিকা শেষের কথা গুলো বলার সময় গলাটা একটু ধরে এলো, আমি বললাম “তুমি চিন্তা করো না আমি ভিডিও কনফারেন্সে তোমাকে একটা শ্রাবণ মাসের সোমবার উদযাপনে সরাসরি যুক্ত করে নেব যেখানে আমি সশরীরে উপস্থিত থাকবো।” চন্দ্রিমা দি বললো “ঠিক আছে আমি টাকাটা তোমাদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেবো।” আমি উত্তরে বললাম “তুমি আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করতে চেয়েছ তোমার পুরনো দিনগুলো ফিরিয়ে আনতে চেয়েছো। তার জন্য আমি কোনভাবেই কোন টাকা নেব না আমাদের সংস্থা চায় আমাদের সংস্থার ব্যাপ্তি বারুক আরো বেশি মানুষ আমাদের আরন্যজের সঙ্গে যুক্ত হোক। অরণ্যজ কোন সংস্থা নয় এটা একটা ভাবনা যা মানুষকে ঐক্যবদ্ধ করে। আজকে তুমি আমাদের পরিবারে যুক্ত হলে এটাই আমাদের প্রাপ্তি। পরবর্তীকালে চাইলে তুমি আমাদের কোন অনুষ্ঠানের আয়োজন করার দায়িত্ব নিতে পারো কিন্তু এবার আমি কিছু নেব না তার কারণ তোমার যুক্ত হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।” আসলে আমাদের শ্রাবণ মাসের প্রতিটি সোমবার পালন একটা যথার্থ সমাজ গড়ার লক্ষ্যে। যারা ক্রমাগত নোংরা কদর্য ভাষায় আমাকে আক্রমণ করে এই উদ্যোগ টা কে আটকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে তাদের দেখিয়ে দেওয়া দরকার যে কত মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। শ্রাবণ মাসে যে ৫০ টা গ্রামে পাঁচটি সোমবারে জীব সেবার মাধ্যমে শিব সেবার আয়োজন করব তার থেকে কেউ আমাদের আটকাতে পারবেনা। আপাতত আমাদের লক্ষ্য আগামীকাল ১২ টি গ্রামে আয়োজন করার। ইতিমধ্যেই পাঁচজন পাঁচটি গ্রামের দায়িত্ব নিয়ে নিয়েছেন ।খরচটা অনেকটা এরকম হচ্ছে শুধু পুজোর আয়োজন করলে খরচ 1000 টাকা (ফল ফুল মিষ্টি দিয়ে) লুচি তরকারি মিষ্টির খরচ 3000 টাকা আর খিচুড়ি বেগুনি পায়েসের খরচ 4000 টাকা, শুধু লুচি তরকারি করলে আবার 2000 টাকা (মিষ্টি ছাড়া) শুধু পায়েস করলে 1500 টাকা শুধু খিচুড়ি বেগুনি করলে 2500 টাকা। যে যতোটুকু পারবেন সহযোগিতা করুন না পারলে নিজের এরিয়ায় করুন অন্তত শ্রাবণ মাসের একটি সোমবার সবাই মিলিত হন। Please contribute in favor of Aranyaj Society for Educational & Environmental Development, A/c 38129632263, IFS code: SBIN0070816, State Bank of India Rajarhat Branch.
UPI: 8240331565@sbi





















