, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার খুন:চুরির জন্য ছাদেদেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা

জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার সুলতান মনসুর

  • প্রকাশের সময় : ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৩৯ পড়া হয়েছে

অনলাইন শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ 

জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, বললেন ‘তিন দিনে চার মামলা’
সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সুলতান মনসুর। তবে জামিনের পর নতুন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন সুলতান মনসুর। তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গত তিন দিনে তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। এসব মামলায় তাঁকে কেন জড়ানো হচ্ছে, তা বুঝতে পারছেন না বলেও দাবি করেন তিনি।
সুলতান মনসুর বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে ছিলেন। দীর্ঘ সময় কারাগারে থাকায় পরিবার আর্থিক সংকটে পড়েছে এবং তিনি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও আদালতকে জানান।
১৯৬৮ সালে রাজনীতি শুরু করার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালে আন্দোলনের সময় তিনি পরিবারসহ দেশের বাইরে ছিলেন। দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বক্তব্য, এরপর থেকে একের পর এক মামলার মুখোমুখি হচ্ছেন তিনি।
সুলতান মনসুর ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে ২০১৮ সালের নির্বাচনে গণফোরামে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
মুশফিকুর রহমান আবিরের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে তাঁকে অপহরণ, মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৮ জনকে আসামি করা হয়েছে। এসব অভিযোগ মামলার এজাহারভিত্তিক; আদালতে অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা নির্ধারিত হয়নি।

SylhetNews24’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার

জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার সুলতান মনসুর

প্রকাশের সময় : ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬